Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

মনমাতানো কড়াই মেনু

মনমাতানো কড়াই মেনু
  • ২৪ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কড়াই মাশরুম

Advertisement

উপকরণ: বাটন মাশরুম ১০০ গ্রাম, পেঁয়াজ কুচি ২টি, টম্যাটো কুচি ১টি, রসুন কুচি ১ টেবিল চামচ, ক্যাপসিকাম টুকরো করা ১ কাপ, নুন স্বাদমতো, সাদা তেল প্রয়োজন মতো। গোটা জিরে ১ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো  চা চামচ, ধনে গুঁড়ো ১ চামচ, জিরে গুঁড়ো ১ চামচ।

প্রণালী: প্রথমে কড়াইতে ১ চামচ সাদা তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিন। এবার বাটন মাশরুমগুলো অল্প গরম জলে ধুয়ে পরিষ্কার করে নিন। তা তেলে অল্প নেড়ে তুলে রাখুন। এবার এই তেলে পেঁয়াজ কুচি দিয়ে অল্প ভেজে নিন। একে একে রসুন কুচি, নুন, ধনে, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে নিন। টম্যাটো কুচি দিয়ে নেড়ে অল্প জল দিয়ে ঢেকে রাখুন। ঢিমে আঁচে গ্রেভি ফুটতে দিন। তা ঘন হলে ভাজা মাশরুমগুলো দিন, ডুমো করে কাটা ক্যাপসিকাম দিয়ে ঢাকা দিয়ে রাখুন। ১০ মিনিট ঢিমে আঁচে রাখুন। তৈরি হয়ে যাবে কড়াই মাশরুম। রুটি বা নান সহযোগে পরিবেশন করুন।

 

কড়াই ভেন্ডি

 

উপকরণ: ঢেঁড়স ধুয়ে পরিষ্কার করা ও লম্বা করে কাটা ২৫০ গ্রাম, হলুদ গুঁড়ো প্রয়োজনমতো, নুন স্বাদমতো, পেঁয়াজ স্লাইস করে কাটা ২টি, সাদা তেল প্রয়োজনমতো, জিরে গুঁড়ো ১ চামচ, ধনে গুঁড়ো ১ চামচ, চেরা কাঁচা লঙ্কা ৩-৪টি।

প্রণালী: প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে ঢেঁড়সগুলো দিন। একটু ভাজা ভাজা হলে স্লাইস করা পেঁয়াজ দিন। সেটা ভাজা হলে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিন। চেরা কাঁচালঙ্কা দিয়ে দিন। ঢাকা দিয়ে, ঢিমে আঁচে রান্না করুন। গা মাখা গ্রেভি আর ভাজা ভাজা চেহারা হলে ১০ মিনিট পরে নামিয়ে নিন। নান রুটির সঙ্গে পরিবেশন করুন।

কড়াই ডিম

 

উপকরণ: ডিম সেদ্ধ ৪টি, পেঁয়াজ বাটা ১ কাপ, রসুন বাটা ২ চামচ, আদা বাটা  চা চামচ, টম্যাটো বাটা  কাপ, ধনে গুঁড়ো ১ চামচ, জিরে গুঁড়ো ১ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১ চামচ, নুন স্বাদমতো, হলুদ গুঁড়ো প্রয়োজনমতো, সাদা তেল প্রয়োজনমতো।

প্রণালী: প্রথমে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে কষতে থাকুন। ভালো করে কষা হলে টম্যাটো বাটা দিন, এবার একে একে নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিন। ঢিমে আঁচে রাখুন। ১০ মিনিট পর সেদ্ধ ডিমগুলো দিন। সবটা নেড়েচেড়ে রান্না করুন। তৈরি কড়াই ডিম। পোলাও সহ পরিবেশন করুন।

সুমিতা শূর

Advertisement
সম্পর্কিত সংবাদ