Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

ভিন্ন স্বাদে পরমান্ন

সামনেই পৌষ সংক্রান্তি। আর সেই উৎসবে পায়েস রাঁধা চাই। চাল দিয়ে রাঁধা এই পদ যদি একঘেয়ে লাগে তাহলে অন্য উপকরণে পরমান্ন রান্না করে দেখুন।

ভিন্ন স্বাদে  পরমান্ন
  • ১০ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সামনেই পৌষ সংক্রান্তি। আর সেই উৎসবে পায়েস রাঁধা চাই। চাল দিয়ে রাঁধা এই পদ যদি একঘেয়ে লাগে তাহলে অন্য উপকরণে পরমান্ন রান্না করে দেখুন। 

Advertisement

মাখানার পায়েস

উপকরণ: মাখানা ৫০ গ্রাম, গাওয়া ঘি ২ চা চামচ, নুন ২ চিমটে, গুঁড়ো মিছরি  কাপ, জাফরান অল্প, দুধ ৭৫০ মিলি, কাজুবাদাম, আমন্ড বাদাম কুচি, পেস্তা কুচি ৬০ গ্রাম।

প্রণালী: একটা প্যানে ঘি গরম করে মাখানা লাল করে ভেজে নিন। ড্রাই ফ্রুটস অল্প রোস্ট করে নিন। মাখানা ও ড্রাই ফ্রুটস অর্ধেক পরিমাণে নিয়ে তা মিক্সিতে দিয়ে হাফ ডাস্ট করে রাখুন। দুধ জ্বাল দিয়ে বেশ খানিকটা ঘন করে নিন। এবার তা থেকে অল্প দুধ নিয়ে তাতে জাফরান ভিজিয়ে রাখুন। হাফ ডাস্ট করা মাখানা ও ড্রাই ফ্রুটস দিয়ে বাকি দুধটা ফোটান। বেশ ঘন হলে জাফরান মেশানো দুধ দিয়ে দিন। এবার গোটা ভাজা মাখানাগুলো ও বাকি ড্রাই ফ্রুটসে সামান্য নুন মাখিয়ে নিন। তারপর তা ফুটন্ত দুধে ফেলে ফোটাতে থাকুন। মাখানা সেদ্ধ হয়ে গেলে মিছরি গুঁড়ো করে এতে মিশিয়ে দিন। ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা করে নিন। তারপর পরিবেশন করুন।

সাবুর পায়েস

উপকরণ: বড় দানার সাবু  ২৫ গ্রাম, দুধ ১ লিটার, খেজুর গুড় ১০০ গ্রাম, তেজপাতা ১টা, গাওয়া ঘি ১ চা চামচ, বাতাসা ৫-৬ টা।

প্রণালী: সাবু জল দিয়ে ধুয়ে অল্পক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর জল ঝরিয়ে তাতে ঘি মাখিয়ে রাখুন। প্যানে দুধ ফুটিয়ে অর্ধেক করে নিন। এবার অন্য একটা প্যানে ওই ঘন দুধ থেকে কিছুটা নিয়ে তাতে গুড় ও বাতাসা দিয়ে আরও খানিকক্ষণ ফুটিয়ে নিন। এবার বাকি দুধে তেজপাতা ও সাবু দিয়ে ফোটান। যতক্ষণ না সাবু সেদ্ধ হচ্ছে ততক্ষণ ফোটাবেন। সাবু সেদ্ধ হয়ে গেলে গুড় মেশানো দুধটাও ওই সাবুর মিশ্রণে ঢেলে দিন। অল্প একটু ফুটিয়েই তা নামিয়ে নিন। ঠান্ডা হয়ে গেলে ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করুন।

কমলা লেবুর পায়েস 

উপকরণ: কমলা লেবুর পাল্প ২টো, কমলা লেবুর রস  কাপ, চিনি  কাপ, গ্রেট করা খোয়াক্ষীর  কাপ, কাজু ও কিশমিশ  কাপ, আমন্ড বাদাম কুচি ২ চা চামচ, পেস্তা কুচি ১ চা চামচ, দুধ ৫০০মিলি, ঘি  চা চামচ।

প্রণালী: দুধ ঘন করে অর্ধেক করে নিন। তাতে খোয়াক্ষীর মিশিয়ে দিন। কিশমিশ ও কাজু কুচিয়ে নিন। একটা প্যানে ঘি গরম করে সব ড্রাই ফ্রুটস দিয়ে হালকা ভেজে নিন। তারপর তা দুধ ও খোয়ার মিশ্রণে ঢেলে দিন। এই মিশ্রণে চিনি দিয়ে আরও একটু ফুটিয়ে নিন। নামিয়ে ঠান্ডা করুন। তারপর কমলা লেবুর রস ও পাল্প তাতে মেশান। সবটা একসঙ্গে মিশে গেলে তা ইচ্ছে মতো পাত্রে ঢেলে পরিবেশন করুন।

মণিকাঞ্চন দে

Advertisement
সম্পর্কিত সংবাদ