Bartaman Logo
১ আগস্ট, ২০২৬

ই-২০ বিরোধী মিছিলের আগেই দিল্লি পুলিশের হানা, ‘গৃহবন্দি’ সমাজকর্মী হেতসিন পুনাওয়ালা

পেট্রলে ইথানল মেশানো নিয়ে ইতিমধ্যে নীতিন গাদকারির বিরুদ্ধে কার্যত ‘যুদ্ধে’ নেমেছেন হেতসিন পুনাওয়ালা।

ই-২০ বিরোধী মিছিলের আগেই দিল্লি পুলিশের হানা, ‘গৃহবন্দি’ সমাজকর্মী হেতসিন পুনাওয়ালা
  • ১ আগস্ট, ২০২৬ ১৪:১৩
Prefer us on Google

নয়াদিল্লি, ১ আগস্ট: মোদি সরকারের নির্দেশ। পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশাচ্ছে তেল কোম্পানিগুলি। যার ফলে গাড়ির ইঞ্জিন ও মাইলেজে প্রভাব পড়ছে বলে অভিযোগ। এই ই-২০ পেট্রলের প্রতিবাদে একাই পথে নামবেন বলে জানিয়েছিলেন বিশিষ্ট সমাজকর্মী হেতসিন পুনাওয়ালা। লক্ষ্য গান্ধী স্মৃতি। সেখানে শুরু হতো তাঁর অনশন। কিন্তু কর্মসূচি শুরুর আগেই শনিবার সকালে বিশিষ্ট এই সমাজকর্মীর বাড়িতে হানা দিল্লি পুলিশের। তাঁকে গ্রেপ্তার করে গৃহবন্দি করা হয়েছে বলে দাবি বিশিষ্ট এই সমাজকর্মীর। সোশ্যাল মিডিয়ায় এনিয়ে একাধিক ভিডিও পোস্ট করেছেন তিনি।

Advertisement

পেট্রলে ইথানল মেশানো নিয়ে ইতিমধ্যে নীতিন গাদকারির বিরুদ্ধে কার্যত ‘যুদ্ধে’ নেমেছেন হেতসিন পুনাওয়ালা। এদিন বাড়িতে পুলিশ পাঠানোর জন্য মোদি সরকারের এই মন্ত্রীকে একহাত নিয়েছেন তিনি। এদিনের পুলিশি অভিযান নিয়ে সোশ্যাল মিডিয়ায় হেতসিন পুনাওয়ালা লিখেছেন, ‘দিল্লি পুলিশের একটি পুরো ব্যাটালিয়ন আমাকে গৃহবন্দি করে রেখেছে। এই দলে মহিলা অফিসারও আছেন। নীতিন গাদকারি ইথানলকে ভয় পান।’ কোনো কাগজপত্র ছাড়াই তাঁকে কীভাবে আটক করা যেতে পারে? অন্য এক ভিডিওতে পুলিশকর্মীর উদ্দেশ্যে এই প্রশ্ন করতে দেখা গিয়েছে তাঁকে। এর পরে তিনি বলেন, ‘কোনো কাগজপত্র নেই। অথচ আমি গৃহবন্দি…! স্বাধীনতা দিবসের মাত্র ১৫ দিন আগে আপনারা আমাকে এভাবে আটক করছেন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ