Bartaman Logo
৯ জুন, ২০২৬

ঘুষ নেওয়ার অভিযোগে দিল্লি পুলিশের এএসআই গ্রেফতার

জমি সংক্রান্ত মামলায় ২ লক্ষ ৪০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। এই ঘটনায় পুলিশের এক অ্যাসিসটেন্ট সাব-ইনসপেক্টরকে গ্রেফতার করল সিবিআই।

ঘুষ নেওয়ার অভিযোগে দিল্লি পুলিশের এএসআই গ্রেফতার
  • ১১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: জমি সংক্রান্ত মামলায় ২ লক্ষ ৪০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। এই ঘটনায় পুলিশের এক অ্যাসিসটেন্ট সাব-ইনসপেক্টরকে গ্রেফতার করল সিবিআই। ধৃতের নাম পাতিল কুমার। সূত্রের খবর, মীতনগরের এক জমি মালিকের কাছে প্রথমে ১৫ লক্ষ টাকা ঘুষ চেয়েছিল কুমার। টাকা না দিলে জমি নিয়ে নেতিবাচক রিপোর্টের হুমকিও দেয় অভিযুক্ত। শেষমেশ ২ লক্ষ ৪০ হাজার টাকায় রাজি হন ওই এএসআই। ঘুষের খবর পাওয়ামাত্র কুমারের জন্য ফাঁদ তৈরি করে সিবিআই। রবিবার ঘুষ নেওয়ার সময় তাকে হাতনাতে পাকড়াও করা হয়। পরে জমি মালিকের অভিযোগের ভিত্তিতে ধৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে সিবিআই। এদিকে ৩০ অক্টোবর ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়ার প্রাক্তন প্রজেক্ট ডিরেক্টর ও জেনারেল ম্যানেজারের বিরুদ্ধে এফআইআর দায়ের সিবিআই। অভিযুক্তের নাম অরবিন্দ আর কালে। সিবিআই সূত্রে খবর, ২০২২ সালের ১ এপ্রিল ও ২০২৪ সালের ৩ মার্চের মধ্যে অরবিন্দের আয়-ব্যায়ের হিসেব খতিয়ে দেখা হয়। অভিযুক্তদের পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট সহ একাধিক নথি ঘেঁটে দেখেন তদন্তকারীরা। তাতেই জানা যায়, অরবিন্দের নামে ১ কোটি ৫৬ লক্ষ টাকার হিসেব বহির্ভূত সম্পদ রয়েছে। যা তাঁর আয়ের তুলনায় প্রায় ১৭৯ শতাংশ গুণ বেশি।

Advertisement
সম্পর্কিত সংবাদ