Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রাস্তায় নেমে প্রতিবাদ-বিক্ষোভ চার পঞ্চায়েতের ডিলিটেড ভোটারদের

ডিলিটেড ভোটারদের প্রতিবাদ এবার রায়গঞ্জের চাপদুয়ার এলাকায়। হাতে জাতীয় পতাকা, পোস্টার নিয়ে বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, এসআইআরের নামে চক্রান্ত করে নাম বাদ দেওয়া হয়েছে।

রাস্তায় নেমে প্রতিবাদ-বিক্ষোভ চার পঞ্চায়েতের ডিলিটেড ভোটারদের
  • ৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নির্মাল্য সেনগুপ্ত, রায়গঞ্জ: ডিলিটেড ভোটারদের প্রতিবাদ এবার রায়গঞ্জের চাপদুয়ার এলাকায়। হাতে জাতীয় পতাকা, পোস্টার নিয়ে বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, এসআইআরের নামে চক্রান্ত করে নাম বাদ দেওয়া হয়েছে। প্রতিবাদে বিক্ষোভের পথে হাঁটতে বাধ্য হচ্ছেন বাদ যাওয়া ভোটাররা।

Advertisement

শনিবার দুপুরে বাহিন গ্রাম পঞ্চায়েত সহ পার্শ্ববর্তী চারটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা চাপদুয়ার এলাকায় বিক্ষোভে সামিল হন। এনিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। রায়গঞ্জ থানার পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়। ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক সহ রায়গঞ্জ থানার আইসি ঘটনাস্থলে পৌঁছে এলাকার লোকজনদের সঙ্গে কথা বলেন। ঘণ্টাখানেকের মধ্যে বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি আয়ত্তে আনা হয়। 
বিক্ষোভকারীদের মধ্যে শীতগ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা দিলদার হোসেন বলেন, আমার নাম থাকলেও বউদি শিয়ালতোর এলাকার এসএসকের শিক্ষিকা মাসুদা খাতুনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। একইভাবে প্রায় সব পরিবারের দু’একজনের নাম বাদ পড়েছে। রাজনৈতিক দলগুলি আমাদের ব্যাপারে উদাসীন। তাই অরাজনৈতিকভাবে বাহিন, শীতগ্রাম সহ চারটি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ জমায়েত হয়ে বিক্ষোভ করছে।
একইভাবে কুমারজোল এলাকার বাসিন্দা আনজার আলির অভিযোগ, বৈধ ভোটারদের নির্দিষ্ট কোনো কারণ না দেখিয়ে নাম বাদ দেওয়া হয়েছে। আমরা এখন ডিলিটেড ভোটার। দাদুর নাম ১৯৭১ সালের ভোটার লিস্টে ছিল। আমার বাবার নাম ২০০২ সালের তালিকায় আছে। তারপরও আমার নাম বাদ পড়েছে। আমাদের আবেদন যাঁরা বৈধ ভোটার, তাঁদের নাম তালিকায় যুক্ত করা হোক। এর জন্যই আমরা আন্দোলন শুরু করেছি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ