Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পার্থেনিয়ামের জঙ্গলে ভরেছে দেগঙ্গা গ্রামীণ হাসপাতাল চত্বর

দীর্ঘদিন ধরেই কার্যত জঙ্গলে পরিণত হয়েছে দেগঙ্গার বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতাল।

পার্থেনিয়ামের জঙ্গলে ভরেছে দেগঙ্গা গ্রামীণ হাসপাতাল চত্বর
  • ২৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: দীর্ঘদিন ধরেই কার্যত জঙ্গলে পরিণত হয়েছে দেগঙ্গার বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতাল। চারপাশে গজিয়ে উঠেছে বিষাক্ত পার্থেনিয়ম গাছ। সরকারি হাসপাতালের এই পরিবেশ দেখে ক্ষুব্ধ রোগী ও পরিজনরা। ফলে, হাসপাতালে আসা রোগীর পরিজনরা নতুন করে অসুস্থ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। 

Advertisement

স্থানীয় সূত্রে গিয়েছে, দেগঙ্গার নূরনগর গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতাল। ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষের চিকিৎসার জন্য ভরসা এই হাসপাতাল। কিন্তু, গুরুত্বপূর্ণ এই হাসপাতালে চারপাশের পরিবেশ অস্বাস্থ্যকর। বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে আবর্জনা। তেমনি গোটা হাসপাতাল দখল করে নিয়েছে বিষাক্ত পার্থেনিয়াম গাছ। একপ্রকার পরিত্যক্ত বাড়ির মতোই অবস্থা তৈরি হয়েছে হাসপাতালের। এমনকী সরকারি অফিসের দেওয়াল ঢেকে গিয়েছে আগাছায়। ফলে চিন্তিত হয়ে পড়েছেন রোগীর পরিবারের লোকজন। এ নিয়ে রেজাউল হক নামে এক রোগীর পরিবারের সদস্য জানিয়েছেন, মেয়েকে হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে এসেছিলাম জ্বরের। কিন্তু চারিপাশের যা অবস্থা দেখছি তাতে করেন খুবই ভয় হচ্ছে। আগাছায় বিষধর সাপ লুকিয়ে থাকতে পারে। ফলে যে কোনও সময় বড় কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এই পার্থেনিয়াম গাছ যেভাবে হাসপাতাল দখল করে নিয়েছে তাতে বলার কিছু নেই। অন্যদিকে, আরেক রোগীর পরিজন দেবদাস পাল বলেন, পার্থেনিয়াম ভয়ঙ্কর ক্ষতিকর। কিন্তু তারপরেও হাসপাতালের ভিতরই পার্থেনিয়ামের জঙ্গল। এমনকী অফিস ঘরের দেওয়াল জুড়ে এই গাছ রয়েছে দীর্ঘদিন ধরে। অবস্থার পরিবর্তন হওয়া দরকার। স্বাস্থ্যদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, বিষয়টি নিয়ে পঞ্চায়েতকে জানানো হয়েছে। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ