• শীত পড়তেই কি বেড়াতে যেতে ইচ্ছা করে? আপনার জবাব যদি হ্যাঁ হয়, সেক্ষেত্রে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও আপনার দলে। বছর শেষে বেড়াতে যাওয়া নায়িকা এখন যেন অভ্যেস করে ফেলেছেন। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। স্বামী রণবীর সিংয়ের সঙ্গে বেরিয়ে পড়লেন দীপিকা। রবিবার রাতে মুম্বই এয়ারপোর্টে ক্যামেরাবন্দি হয়েছেন দম্পতি। কালো পোশাকে সেজে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাঁরা। যদিও শীতকালীন ছুটি কাটাতে সেলেব জুটি কোথায় যাচ্ছেন, তা অবশ্য জানা যায়নি। মেয়ে দুয়া তাঁদের সঙ্গে ছিল কি না, তাও অবশ্য স্পষ্ট নয়। দীর্ঘদিন পর বক্স অফিসে খরা কাটিয়ে উঠেছেন রণবীর। সৌজন্যে ‘ধুরন্ধর’। ইতিমধ্যে ভারতে ছবিটি ৫০০ কোটির ব্যবসা করে ফেলেছে। ফলে তাঁদের এই ভ্রমণ যে স্বস্তিদায়ক হবে, তা নিয়ে সংশয় নেই।



