Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

প্রাণে বাঁচলেন দীপক হুডা

হরিদ্বারের গঙ্গায় তলিয়ে যাওয়া থেকে বাঁচলেন ভারতীয় কবাডি দলের প্রাক্তন অধিনায়ক দীপক হুডা। কানওয়ার যাত্রা চলাকালীন গঙ্গায় স্নানের সময় প্রচণ্ড স্রোতের মুখে পড়েন এশিয়াডে সোনাজয়ী এই কবাডি খেলোয়াড়।

প্রাণে বাঁচলেন দীপক হুডা
  • ২৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: হরিদ্বারের গঙ্গায় তলিয়ে যাওয়া থেকে বাঁচলেন ভারতীয় কবাডি দলের প্রাক্তন অধিনায়ক দীপক হুডা। কানওয়ার যাত্রা চলাকালীন গঙ্গায় স্নানের সময় প্রচণ্ড স্রোতের মুখে পড়েন এশিয়াডে সোনাজয়ী এই কবাডি খেলোয়াড়। তাঁকে ভেসে যেতে দেখে আতঙ্কিত হয়ে ওঠেন উপস্থিত সকলে। বিপর্যয় মোকাবিলার জন্য থাকা দল দ্রুত বোটে চেপে তাঁকে উদ্ধার করেন। তবে দীপক এখন সুস্থই আছেন বলে জানানো হয়েছে। উল্লেখ্য, অনেক আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশকে গৌরব এনে দেওয়া দীপক ‘অর্জুন’ পুরস্কারও পেয়েছেন। তাঁর স্ত্রী সুইটি বোরা আন্তর্জাতিক বক্সার। তিনিও  পেয়েছেন ‘অর্জুন’ সম্মান। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ