Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

নিবেদনে বীরাঙ্গনা

‘ছায়ানট কলকাতা’র প্রযোজনায় মঞ্চস্থ হল মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য বীরাঙ্গনা কাব্য অবলম্বনে ‘বীরাঙ্গনা কাব্য’।

নিবেদনে বীরাঙ্গনা
  • ২৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

‘ছায়ানট কলকাতা’র প্রযোজনায় মঞ্চস্থ হল মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য বীরাঙ্গনা কাব্য অবলম্বনে ‘বীরাঙ্গনা কাব্য’। ভারতীয় বিদ্যাভবন কলকাতা ও ইনফোসিস ফাউন্ডেশন (বেঙ্গালুরু) ছিল যৌথ উদ্যোগে। রামায়ণ, মহাভারত তথা পুরাণের ১১জন নারী চরিত্রকে মাইকেল বেছে নিয়েছিলেন বীরাঙ্গনা হিসেবে। কৈকেয়ী বা শূর্পনখাদের খলনায়িকা হিসেবে না দেখে, নায়িকা বানিয়েছিলেন তিনি। ‘ছায়ানট কলকাতা’ সেই ১১জনের মধ্যে ন’জনকে বেছে নিয়েছে। এর মাধ্যমে খুঁজতে চেয়েছে একবিংশ শতকের মেয়েদের। বর্তমান প্রেক্ষাপট ও মধুকবির কালজয়ী সৃষ্টির কোলাজ তৈরি করেছে ‘ছায়ানট কলকাতা’। সদ্য মনোগ্রাহী এই অনুষ্ঠানটি আয়োজিত হল দমদম রবীন্দ্রভবনে। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উপস্থিত ছিলেন সাংসদ দোলা সেনও। মিঠুন রায়চৌধুরীর পরিচালনায় সমগ্র অনুষ্ঠান হয়ে উঠেছিল অত্যন্ত মনোগ্রাহী।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ