Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

সাজাব যতনে

সাজই ব্যক্তিত্বের পরিচয় দেয়। আপনি কেমনভাবে নিজেকে ক্যারি করছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্র হোক বা কোনো অনুষ্ঠান, আতিশয্য না করেও অত্যন্ত সাধারণ উপকরণে নিজেকে সাজিয়ে তোলা যায়

সাজাব যতনে
  • ১৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• সাজই ব্যক্তিত্বের পরিচয় দেয়। আপনি কেমনভাবে নিজেকে ক্যারি করছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্র হোক বা কোনো অনুষ্ঠান, আতিশয্য না করেও অত্যন্ত সাধারণ উপকরণে নিজেকে সাজিয়ে তোলা যায়। ঠিক যেমন অভিনেত্রী অঙ্কিতা পাল মজুমদারের পরনে রয়েছে ফুশিয়া পিঙ্ক রঙের একটি সুতির শাড়ি। এর সঙ্গে কনট্রাস্টে হলুদ ব্লাউজ পরেছেন অভিনেত্রী। সরু পাড় শাড়িটিকে স্মার্ট করে তুলেছে। ছোট্ট টিপ, মানানসই মেকআপ সঙ্গে খোলা চুলের লুক তৈরি হয়েছে। যেহেতু শাড়ির জমিতে কোনো কাজ নেই তাই ব্লাউজ নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন। কলমকারি, প্যাচওয়ার্ক, জামদানি, বাটিক— বিভিন্ন রকম হাতের কাজের ডিজাইনার ব্লাউজ এই ধরনের একরঙা শাড়ির সঙ্গে দারুণ মানাবে। দিনের বেলার যে কোনো অনুষ্ঠানে এভাবে সাজতে পারেন। পাশাপাশি কর্মক্ষেত্রেও এই ধরনের শাড়ি পরে গেলে তা হবে আরামদায়ক। 

Advertisement

অভিনেত্রী স্বস্তিকা ঘোষের পরনে রয়েছে একটি হলুদ রঙের সিল্কের শাড়ি। সিল্কের সঙ্গে ব্রোকেড কাপড় কেটে-জুড়ে করা হয়েছে। সঙ্গে ব্রোকেড ব্লাউজের হাতে রয়েছে ফ্রিলের নকশা। স্বস্তিকার চুলে বিনুনি করা হয়েছে। এতে তৈরি হয়েছে সাবেক লুক। তাঁর গয়নাতেও রয়েছে অভিনবত্ব। ডান হাতে মানতাসা পরেছেন। সে কারণে বাঁ হাতে আর কোনো চুড়ি পরানো হয়নি। শুধু রয়েছে একটি বড় আংটি। কানে ঝোলা দুল আর গলায় রয়েছে নেকলেস। একেবারে বিয়েবাড়ির সাজ। এই ধরনের শাড়ি পরে সারাদিন আপনি অফিসে কাজ করুন। বিকেলে কোনো নিমন্ত্রণে যাওয়ার আগে গয়না পরে হালকা মেকআপ করে নিন। তাহলেই আপনি তৈরি। শাড়ির সঙ্গে সাধারণত হিল জুতো পরলে ভালো দেখায়। ইদানীং স্নিকার্স বা ক্যানভাসের সঙ্গেও অনেকে শাড়ি পরেন। আপনি যেটাতে স্বচ্ছন্দ, সেটাই বেছে নিন।
স্বরলিপি ভট্টাচার্য

Advertisement
সম্পর্কিত সংবাদ