Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নেতাজিনগরে ভাড়া বাড়ি থেকে উদ্ধার পচাগলা দেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

ঠাকুরপুকুরের জোকার এক বাসিন্দা বাড়ি ভাড়া নিয়ে থাকতেন টালিগঞ্জের নেতাজিনগরে। শনিবার তাঁর পচাগলা দেহ উদ্ধার হয়।

নেতাজিনগরে ভাড়া বাড়ি থেকে উদ্ধার পচাগলা দেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য
  • ১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঠাকুরপুকুরের জোকার এক বাসিন্দা বাড়ি ভাড়া নিয়ে থাকতেন টালিগঞ্জের নেতাজিনগরে। শনিবার তাঁর পচাগলা দেহ উদ্ধার হয়। মৃতের নাম দিলীপ মিশ্র (৪৪)। প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, উদ্ধারের প্রায় দেড় দিন আগে মৃত্যু হয় দিলীপের। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য। আত্মহত্যা না অন্য কোনও কারণে মৃত্যু তা নিয়ে এখনও ধন্দে তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসবে। শনিবার নেতাজিনগরের দুর্গাপ্রসন্ন পরমহংস রোডে ঘটনাটি ঘটে। দুপুর নাগাদ তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে আশপাশে। একতলার ভাড়ার ঘরটির দরজা কোনওভাবে খোলেন প্রতিবেশীরা। দেখতে পান মৃতদেহ পচাগলা অবস্থায় পড়ে রয়েছে। দিলীপবাবুর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করবে পুলিস। তিনি কেন বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তা জানার চেষ্টা করছে পুলিস। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ