Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

গুরুত্বপূর্ণ স্থানে ১২০টি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত

প্রাচীন শহর হালিশহরে রয়েছে বহু ছোটখাট মন্দির ও দর্শনীয় স্থান। যা দেখতে দূরদূরান্ত থেকে মানুষ আসেন। সাধক কবি রামপ্রসাদের মন্দিরে প্রতিদিন বহু মানুষ পুজো দিতে আসেন।

গুরুত্বপূর্ণ স্থানে ১২০টি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: প্রাচীন শহর হালিশহরে রয়েছে বহু ছোটখাট মন্দির ও দর্শনীয় স্থান। যা দেখতে দূরদূরান্ত থেকে মানুষ আসেন। সাধক কবি রামপ্রসাদের মন্দিরে প্রতিদিন বহু মানুষ পুজো দিতে আসেন। এবার সেই সব গুরুত্বপূর্ণ জায়গার নিরাপত্তা জোরদার করতে তৎপর হল প্রশাসন।  রামপ্রসাদের মন্দির, রামপ্রসাদের ঘাট সহ বিভিন্ন গঙ্গার ঘাট, মন্দিরে ১২০টি ক্যামেরা লাগানোর পরিকল্পনা নিয়েছে পুলিস। 

Advertisement

উল্লেখ্য, বদ্যিপাড়া গঙ্গার ঘাটে একটি মন্দিরকে কেন্দ্র করে দু’দিন ধরে হালিশহরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এখনও পুলিসি পাহারা চলছে। সেই পরিপ্রেক্ষিতেই হালিশহর, কাঁচড়াপাড়ায় প্রতিটি গুরুত্বপূর্ণ স্থান ও মন্দিরে ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হালিশহর থানা সমীক্ষা করে দেখছে, কোথায় কোথায় কত সংখ্যক সিসি ক্যামেরা বসানো দরকার। মন্দির বা তার সংলগ্ন এলাকায় কিছু হলেই সঙ্গে সঙ্গে ক্যামেরায় ধরা পড়বে। মূলত এক্ষেত্রে গঙ্গারঘাট গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কাঁচরাপাড়ায় যেহেতু বড় বাজার এলাকা রয়েছে, তাই সেখানে সব ক’টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্যামেরা রয়েছে, আর কোথাও কোনও খামতি রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিস। পুলিস কর্তাদের মতে, অর্ধেক অপরাধ নিয়ন্ত্রণ করে দেবে ক্যামেরা। 
এ ব্যাপারে স্থানীয় বিধায়ক সুবোধ অধিকারী বলেন, আমি পুলিসকে বলেছি, আপনারা সমীক্ষা চালিয়ে কোথায় কোথায় ক্যামেরা বসানোর দরকার, তার তালিকা তৈরি করুন। সেই মতো আপনারা ক্যামেরা বসান। বিধায়ক ফান্ড থেকে ক্যামেরা লাগানোর খরচের টাকা দিয়ে দেব। 

Advertisement
সম্পর্কিত সংবাদ