Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ডেবরায় লোয়াদা ক্যাকটাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুজোর থিম ‘অরণ্যের শেষ চিঠি’

রথযাত্রার শুভদিনে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় লোয়াদা ক্যাকটাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দুর্গোৎসবের খুঁটিপুজো হল।

ডেবরায় লোয়াদা ক্যাকটাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুজোর থিম ‘অরণ্যের শেষ চিঠি’
  • ১৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: রথযাত্রার শুভদিনে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় লোয়াদা ক্যাকটাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দুর্গোৎসবের খুঁটিপুজো হল। এবছর ক্যাকটাসের পুজো ২০তম বর্ষে পদার্পণ করেছে। প্রকৃতি ও পরিবেশ বাঁচানোর ডাক দিয়ে এবছরের থিম ‘অরণ্যের শেষ চিঠি’। উদ্যোক্তারা জানান, এই ভাবনার মধ্য দিয়ে প্রকৃতির আর্তনাদ ও পরিবেশ সংরক্ষণের বার্তা তুলে ধরা হবে। যে অরণ্য একদিন আমাদের প্রাণ দিয়েছিল, আজ সে শুকনো ডালের ভাষায় লিখছে তার শেষ চিঠি। সেই চিঠিতে আছে নিঃশব্দ আর্তি, আছে নতুন সৃষ্টির আহ্বান।ক্লাবের সভাপতি অভিজিৎ দে ও সম্পাদক বিপ্লবকুমার সাঁতরা বলেন, প্রথমবছর থেকেই আমাদের দুর্গাপূজায় শিল্পচর্চা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হয়েছে। কোষাধ্যক্ষ দেবজিৎ দে বলেন, সবাইকে এই দুর্গাপুজোয় অংশ নেওয়ার আবেদন জানাচ্ছি। আমরা আশাবাদী, এবার রেকর্ড সংখ্যক দর্শনার্থী আমাদের মণ্ডপে আসবেন। ২০তম বর্ষে পরিবেশ সংরক্ষণ, রক্তদান শিবির সহ নানা জনকল্যাণমূলক কর্মসূচি ও তরুণ প্রজন্মকে ইতিবাচক কাজে যুক্ত করার কথা ভাবছে লোয়াদা ক্যাকটাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ