Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বিশ্ববিদ্যালয়ের বদলি বিল নিয়ে বিতর্ক

আজ, বৃহস্পতিবার একদিনের জন্য বিধানসভায় বিশেষ অধিবেশন বসতে চলেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের ট্রান্সফার বা বদলি সংক্রান্ত একটি বিল আনছে রাজ্য সরকার।

বিশ্ববিদ্যালয়ের বদলি বিল নিয়ে বিতর্ক
  • ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বৃহস্পতিবার একদিনের জন্য বিধানসভায় বিশেষ অধিবেশন বসতে চলেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের ট্রান্সফার বা বদলি সংক্রান্ত একটি বিল আনছে রাজ্য সরকার। উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই বিল আনা হচ্ছে। বিলের উদ্দেশ্য হল এক জায়গা থেকে অন্যত্র শিক্ষক ও কর্মচারীদের বদলি করতে পারবে রাজ্য সরকার। আজ এই বিল নিয়ে বিধানসভায় বক্তব্য রাখতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদিও এই বিল নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে লক্ষ্য করেই কি শিক্ষকদের বদলি সংক্রান্ত এই বিল, প্রশ্ন উঠেছে। তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এই বিল। শিক্ষক ও কর্মচারীদের উচিত আদালতের দ্বারস্থ হওয়া। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার কেপটাউনে যাচ্ছেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু এবং বিধানসভার সচিবালয়ের আধিকারিকরা। শুক্রবার তাঁরা দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দেবেন। ১৩-১৯ সেপ্টেম্বর কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স অনুষ্ঠিত হবে। সেখানেই উপস্থিত থেকে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থার কথা তুলে ধরবেন বিধানসভার অধ্যক্ষ। লোকসভার স্পিকার ও দেশের রাজ্যের বিধানসভার স্পিকার ও সচিবরা মিলিয়ে ৭০-৮০জন দক্ষিণ আফ্রিকায় যাবেন। ওই সফরের পরে ইউএস, ইউকে যাবেন রথীন্দ্রবাবু। সেখানে গিয়ে প্রবাসী বাঙালিদের সঙ্গে মত বিনিময় করবেন বিধানসভার অধ্যক্ষ। গত ১৫ বছরে এই ধরনের কনফারেন্সে বিদেশে কোনো পশ্চিমবঙ্গ বিধানসভার আধিকারিকরা যাননি বলে দাবি করেন বর্তমান স্পিকার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ