Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বিক্ষোভ দেখালেই মৃত্যুদণ্ড ইরানে

সরকার বিরোধী বিক্ষোভে জ্বলছে ইরান। দু’সপ্তাহ অতিক্রান্ত। আন্দোলন থামার কোনও লক্ষণ নেই

বিক্ষোভ দেখালেই  মৃত্যুদণ্ড ইরানে
  • ১১ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

তেহরান: সরকার বিরোধী বিক্ষোভে জ্বলছে ইরান। দু’সপ্তাহ অতিক্রান্ত। আন্দোলন থামার কোনও লক্ষণ নেই। এই অবস্থায় শনিবার বিক্ষোভকারীদের ‘ঈশ্বরের শত্রু’ বলে মন্তব্য করল ইরান। পশ্চিম এশিয়ার এই দেশে ঈশ্বর বিরোধী অবস্থানের অর্থ একটাই— মৃত্যুদণ্ড। ওয়াকিবহাল মহলের মতে, এবার আন্দোলনকারীদের বিরুদ্ধে যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তার ইঙ্গিত দিয়ে রাখল প্রশাসন। ইরানের অ্যাটর্নি জেনারেল মহম্মদ মোভায়েদি আজাদ এদিন বলেন, শুধু বিক্ষোভকারীরাই নয়, তাঁদের মদতদাতাদেরও একই ফল ভুগতে হবে। এদিন ইরানের  নির্বাসিত যুবরাজ রেজা পেহলভি শহরের প্রাণকেন্দ্র দখলের ডাক দিয়েছেন। তাঁর কথায়, ‘আমাদের লক্ষ্য এখন আর কেবল রাস্তায় নেমে আসা নয়। আমাদের লক্ষ্য শহরগুলির কেন্দ্রগুলি দখল করে তাদের ধরে রাখার জন্য প্রস্তুতি নেওয়া।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ