Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

মালদহ সংশোধনাগারে বন্দির মৃত্যু, চাঞ্চল্য

মালদহ সংশোধনাগারে বন্দির মৃত্যু। মৃতের নাম প্রবীর মণ্ডল (২১)। আজ, মঙ্গলবার ভোর রাতে তাঁর মৃত্যু হয়। শারীরিক অসুস্থতা নিয়ে তিনি মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিল

মালদহ সংশোধনাগারে বন্দির মৃত্যু, চাঞ্চল্য
  • ৩ জুন, ২০২৫ ১২:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: মালদহ সংশোধনাগারে বন্দির মৃত্যু। মৃতের নাম প্রবীর মণ্ডল (২১)। আজ, মঙ্গলবার ভোর রাতে তাঁর মৃত্যু হয়। শারীরিক অসুস্থতা নিয়ে তিনি মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সংশোধনাগার সূত্রে খবর, ৩১ মে হঠাৎই জেলের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে ওই যুবক। তার প্রচণ্ড বমি হচ্ছিল। সঙ্গে সঙ্গে তাকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল, সোমবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় সিসিইউতে স্থানান্তরিত করা হয়। যদিও শেষ রক্ষা হল না।

Advertisement

মৃত যুবক মালদহ জেলার মানিকচক থানা এলাকার ভূতনির বাসিন্দা। হোলির দিন জমিতে গবাদি পশু ঢুকে পড়াকে কেন্দ্র করে দাদার সঙ্গে বচসা হয়। সেই সময় দাদাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে প্রবীর মণ্ডল ও তার মা, বাবা এবং বোনের বিরুদ্ধে। প্রবীর মণ্ডলের দাদা মানিকচক পঞ্চায়েত সমিতির অন্তর্গত হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সচিব পদে কর্মরত ছিলেন। এই ঘটনায় পুলিস মা-বাবা সহ প্রবীর মণ্ডলকে গ্রেপ্তার করে। কিছুদিন পুলিসি হেফাজতে থাকার পর গত ১ এপ্রিল তাদের তিনজনকে মালদহ সংশোধনাগারে নিয়ে আসা হয় বলে সূত্র মারফত জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ