কালীপুজোর বিসর্জনে গিয়ে মৃত্যু? পুকুরে দেহ ভাসতে দেখেন স্থানীয়রা, চাঞ্চল্য
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৭:৫৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: উৎসবের রেশ কাটতে না কাটতেই এক যুবকের রহস্যময় মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নৈহাটিতে। রহস্যময় যুবকের দেহ ভাসতে দেখা গেল পুকুরে। সেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। নৈহাটির বড়পুকুর এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। 

Advertisement

এদিন সকালে হঠাৎ পুকুরে কিছু একটা ভাসতে দেখেন স্থানীয়রা। পুকুরের পারে গিয়ে দেখেন এক যুবকের মৃতদেহ ভাসছে। ততক্ষণে পুকুর পারে ভিড় জমে যায় এলাকাবাসীর। তৎক্ষণাৎ তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। এরপর তাঁরা পুকুর থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় হাসাপাতালে। 

জানা গিয়েছে, মৃত যুবক নৈহাটিরই বাসিন্দা। তাঁর নাম ও পরিচয় জানার চেষ্টা করছে তদন্তকারীরা। পুলিশের প্রাথমিক অনুমান, কালীপুজোর বিসর্জন দিতে পুকুরে এসেছিল ওই যুবক। কিন্তু কীভাবে মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারী দল। এই ঘটনার পিছনে কেউ জড়িত আছে কি না সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।