Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

আমতায় মাটির বাড়ি ধসে মৃত্যু

দোতলা মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের। রবিবার রাতে, আমতা ২ ব্লকের দ্বীপাঞ্চল ঘোড়াবেড়িয়া মল্লিকপাড়ায়।

আমতায় মাটির বাড়ি ধসে মৃত্যু
  • ৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: দোতলা মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের। রবিবার রাতে, আমতা ২ ব্লকের দ্বীপাঞ্চল ঘোড়াবেড়িয়া মল্লিকপাড়ায়। মৃত যুবকের নাম শরিফুল মল্লিক (২১)। ভাটোরা তদন্ত কেন্দ্রের পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শরিফুল কলকাতায় দর্জির কাজ করেন। তিনি সেখানেই থাকতেন। দিন কয়েক হল বাড়িতে এসেছিলেন। রবিবার রাতে শরিফুল বাড়ির অদূরে বন্ধুদের সঙ্গে বসে গল্প করছিলেন। তখন তাঁর মা তাঁকে রাতের খাবারের জন্য ডাকেন। শরিফুল খাওয়ার জন্য বাড়ির পাশে কলে হাত-পা ধুতে যান। তখনই আচমকা হুড়মুড়িয়ে দোতলা মাটির বাড়িটি ভেঙে পড়ে। বাড়ির একাংশের নীচে চাপা পড়েন শরিফুল। পরিবারের লোকেরা দ্রুত বেরিয়ে আসায় তাঁরা প্রাণে রক্ষা পান। এদিকে বাড়ি ভাঙার শব্দ পেয়ে প্রতিবেশীরা এসে মাটির নীচ থেকে শরিফুলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।  ফাইল চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ