Bartaman Logo
১০ জুন, ২০২৬

দেশের ম্যাপ থেকে অচিরেই মুছে যেতে পারে হিমাচল: সুপ্রিম কোর্ট

পরিবেশের ভারসাম্য ব্যাপক হারে নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। সেই দিন আর দূরে নয়, যখন ভারতের মানচিত্র থেকেই মুছে যাবে গোটা হিমাচল প্রদেশ। সম্প্রতি এই ভাষাতেই পাহাড়ি রাজ্যটিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।

দেশের ম্যাপ থেকে অচিরেই মুছে যেতে পারে হিমাচল: সুপ্রিম কোর্ট
  • ৩ আগস্ট, ২০২৫ ০৪:০১
Prefer us on Google

সিমলা: পরিবেশের ভারসাম্য ব্যাপক হারে নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। সেই দিন আর দূরে নয়, যখন ভারতের মানচিত্র থেকেই মুছে যাবে গোটা হিমাচল প্রদেশ। সম্প্রতি এই ভাষাতেই পাহাড়ি রাজ্যটিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মতে, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব, লাগাতার ভূমিধস, বনাঞ্চল ধ্বংস ও অপরিকল্পিত নির্মাণই এই সঙ্কটের মূল কারণ। 

Advertisement

জুন মাসে রাজ্যের কিছু এলাকাকে ‘গ্রিন এরিয়া’ বলে ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল হিমাচল সরকার। সেই নির্দেশিকাকে বিরুদ্ধে আর্জি জমা পড়ে হিমাচল প্রদেশ হাইকোর্টে। যদিও উচ্চ আদালত সেই আবেদন খারিজ করে দেয়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সম্প্রতি পিটিশন দায়ের হয় সুপ্রিম কোর্টে। গত বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে বিচারপতি জেবি পর্দিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানায়, হিমাচল প্রদেশের পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে। পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এর জন্য কেবল প্রকৃতিকে দায়ী করা উচিত নয়। মানুষই বিপর্যয়ের মূল কারণ। রাজ্যে নানা নির্মাণের কাজ করা হচ্ছে। কিন্তু পর্যাপ্ত পরিকল্পনা ছাড়াই তা হওয়ায় প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। কোর্টের পর্যবেক্ষণ, ‘জলবায়ু পরিবর্তন রাজ্যের উপর দৃশ্যমান ও উদ্বেগজনক প্রভাব ফেলছে। আমরা রাজ্য সরকার ও কেন্দ্রকে মনে করায়ে দিতে চাই, রাজস্ব অর্জনই সবকিছু নয়। পরিবেশ ও বাস্তুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে রাজস্ব অর্জন করা ঠিক নয়। যদি এভাবে চলতে থাকে, হিমাচল প্রদেশ দেশের মানচিত্র থেকে মুছে যাবে। সেই দিন আর দূরে নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা, যেন এমন না হয়।’ যদিও হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি উচ্চ আদালত।

Advertisement
সম্পর্কিত সংবাদ