• গুরু, শিষ্যের পরম্পরাকে এগিয়ে নিয়ে যেতে সম্প্রতি ‘মাখলা শিঞ্জিনী’র উদ্যোগে কলকাতার জ্ঞানমঞ্চে এক মনোরম নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ‘ফ্লোয়িং রিদম’ নামে এই অনুষ্ঠানে বিশিষ্ট নৃত্যশিল্পী ডঃ কেয়া চন্দ তাঁর গুরুদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। একইসঙ্গে কেয়ার কন্যা তন্ময়ী চক্রবর্তীও তাঁর গুরুদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এদিনের অনুষ্ঠানে কেয়া ১৪ মাত্রার ধামার তালের উপর বিভিন্ন বোলবানি সমন্বয়ে অসাধারণ সব নৃত্যশৈলী পরিবেশন করেন। এরপর শিল্পী তন্ময় চক্রবর্তী ১২ মাত্রার এক তালে নিবদ্ধ কত্থক নৃত্যের বিভিন্ন আঙ্গিক উপস্থাপন করেন। গোটা অনুষ্ঠানটি উপস্থিত দর্শকের প্রশংসা আদায় করে নিয়েছে।



