Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬

উত্তরপ্রদেশে স্কুলে যাওয়ার সময় দলিত কিশোরীকে গণধর্ষণ, ধৃত ৩

স্কুলে যাওয়ার পথে এক দলিত কিশোরীকে গণধর্ষণের অভিযোগ। অভিযুক্তদের মধ্যে একজন নাবালক রয়েছে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সুলতানপুর এলাকায়। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

উত্তরপ্রদেশে স্কুলে যাওয়ার সময় দলিত কিশোরীকে গণধর্ষণ, ধৃত ৩
  • ১৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লখনউ: স্কুলে যাওয়ার পথে এক দলিত কিশোরীকে গণধর্ষণের অভিযোগ। অভিযুক্তদের মধ্যে একজন নাবালক রয়েছে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সুলতানপুর এলাকায়। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।  পাশাপাশি হেফাজতে নেওয়া হয়েছে ওই নাবালককেও। ঘটনার দিন সকালে দশম শ্রেণির ওই কিশোরী স্কুলে যাচ্ছিল। সেইসময় অভিযুক্ত নাবালক একটি গাড়িতে এসে তার সামনে দাঁড়ায়। তাকে স্কুল পর্যন্ত ছেড়ে দেওয়ার কথা বলে গাড়িতে তোলে। মাঝপথে প্রদীপ ও সৌরভ নামে আরও দু’জন গাড়িতে ওঠে। এরপর তিনজন মিলে তাকে একটি ঘরে নিয়ে যায়। অভিযোগ, কিশোরীকে বেঁধে ও মুখ চেপে ধরে তিনজন ধর্ষণ করে। কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে ফেলে নির্যাতিতা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ