দিল্লিতে বাংলো পেলেন দলাই লামা
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বেজিংয়ের চোখ রাঙানি উপেক্ষা করে বড়োসড়ো পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। দেশের রাজধানীতে সরকারি বাংলো পেলেন তিব্বতি ধর্মগুরু দলাই লামা। ঠিকানা ২০, পণ্ডিত রবি শংকর শুক্লা লেন। বাংলোর বাইরে ইতিমধ্যে ফলক বসানো হয়েছে। তাতে লেখা, ‘গাদেন ফোদরাং’। এটাই দলাই লামার সংস্থার পোশাকি নাম। বেশ কিছুদিন ধরে সংস্কারের কাজ চলছিল। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। একাধিক ছবিতে দেখা যাচ্ছে, বাংলোর বাইরে নির্মাণ সামগ্রী পড়ে রয়েছে। উত্তরসূরি নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে চীনের সঙ্গে সংঘাত চলছে তিব্বতি ধর্মগুরুর। জিনপিংয়ের দেশের দাবি, এর জন্য চীন সরকারের অনুমোদন আবশ্যক। যদিও দলাই লামা স্পষ্ট জানিয়েছেন, ৬০০ বছরের প্রথা ও ঐতিহ্য মেনেই তাঁর সংস্থার কাজকর্ম অব্যাহত থাকবে। উত্তরসূরি নির্বাচনের অধিকার থাকবে শুধুমাত্র গাদেন ফোদরাং ট্রাস্টের হাতেই।

Advertisement