Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বীরভূমে ডাম্পারের ধাক্কায় প্রাণ হারাল সাইকেল আরোহী, চাঞ্চল্য গোটা এলাকায়

সাতসকালে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর

বীরভূমে ডাম্পারের ধাক্কায় প্রাণ হারাল সাইকেল আরোহী, চাঞ্চল্য গোটা এলাকায়
  • ৩১ মে, ২০২৬ ১২:০৮
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: সাতসকালে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটে বীরভূমের বোলপুর-সিয়ান রাস্তায় সিয়ান গ্রাম সংলগ্ন এলাকায়। মৃতের নাম চান্দু রায় (৪৫)। সিয়ানের বৈদ্যনাথপুর রায়পাড়া এলাকায় স্থানীয় বাসিন্দা ছিলেন তিনি। স্থানীয় বাসিন্দা  মারফত জানা গিয়েছে, এদিন সকালে সাইকেল নিয়ে বাজারে গিয়েছিলেন চান্দু। বাজার সেরে বাড়ি ফিরছিলেন তিনি। রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে ধাক্কা মারে। এরপর ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। 

Advertisement

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়। দেরি না করে পুলিশে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান তাঁরা। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ডাম্পারটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গাড়ি ও চালকের তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ডাম্পারের চালকের কঠোর শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।

Advertisement
সম্পর্কিত সংবাদ