Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পাকিস্তানে জলের জন্য হাহাকার, পাঞ্জাব-সিন্ধুতে অশান্তি! ল্যাজে গোবরে শাহবাজ

পাকিস্তানে জলের জন্য হাহাকার, পাঞ্জাব-সিন্ধুতে অশান্তি! ল্যাজে গোবরে শাহবাজ
  • ২ জুন, ২০২৫ ১২:০৬
Prefer us on Google

ইসলামাবাদ: সিন্ধু জলচুক্তি বাতিল করার পর মাত্র দেড় মাসের মধ্যে জলহীন হয়ে পড়েছে পাকিস্তান। অবস্থা এমন যে, কৃষকদের পক্ষে চাষ করাও দুঃসাধ্য হয়ে উঠেছে। সিন্ধু-ঝিলাম, চেনাব বা চন্দ্রভাগা নদীতে জলপ্রবাহ খুবই কম। এমন অবস্থায় নদী পার্শ্ববর্তী এলাকাগুলিতে চাষের জমিতে ফাটল দেখা দিয়েছে। ফলে কৃষকেরা রীতিমতো ক্ষুব্ধ।

Advertisement

বিশেষ বিষয় হল, এই সময় পাকিস্তানে প্রচুর পরিমাণে ধান চাষ করা হয়। কিন্তু ভারত সিন্ধু চুক্তি বাতিল করতেই পাকিস্তানের কোমর কার্যত ভেঙে গিয়েছে। পাকিস্তানের সরকারি সূত্রে খবর, দেশে জলের সরবরাহ প্রায় ২১ শতাংশ কম রয়েছে। পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে সেচ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ বাঁধগুলিতেও জলের অভাব শুরু হয়েছে। অবস্থা এমন যে, আসন্ন বর্ষায় ভালো বৃষ্টিপাত না হলে পাকিস্তানের কৃষি অর্থনীতির মেরুদণ্ড ভেঙে যাবে।

পাকিস্তানের মঙ্গলা বাঁধের জল ধারণক্ষমতা ৫.৯ মিলিয়ন একর ফুট, কিন্তু এতে মাত্র ২.৭ মিলিয়ন অর্থাৎ প্রায় ৫০ শতাংশ জল রয়েছে। তারবেলা বাঁধে ১১.৬ মেট্রিক জলের পরিবর্তে ৬ মেট্রিক জল মজুদ রয়েছে। তবে পাকিস্তান কিন্তু বন্যার ভয়ও পাচ্ছে। ভারত সিন্ধুচুক্তি বাতিল করার ফলে পাকিস্তান এখন শুকনো খটখটে। কিন্তু যদি, ভারতে জলস্তর বৃদ্ধি পায়, তবে কেন্দ্র হঠাৎ জল ছেড়ে দিতে পারে। তাতে ভেসে যেতে পারে পাকিস্তান। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ