নয়াদিল্লি: বিশ্ব বাজারে তেলের দাম তলানিতে। আর এই প্রবণতা আগামী দিনগুলিতেও অব্যাহত থাকবে বলেই আশা। এমনটা হলে তেল আমদানি ব্যয় বাবদ ১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা বাঁচবে ভারতের। বুধবার এমনই তথ্য জানিয়েছে ক্রেডিট রেটিং সংস্থা আইসিআরএ। সারা বিশ্বে তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারী দেশ। অশোধিত তেলের মোট চাহিদার ৮৫ শতাংশই আমদানি করে মেটায় ভারত। গত অর্থবর্ষে তেল আমদানিতে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত ২৪২.৪ বিলিয়ন ডলার খরচ করেছে ভারত। প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে ব্যয় হয়েছে ১৫.২ বিলিয়ন ডলার।



