Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অসময়ের বৃষ্টিতে ফসলের দফারফা, সরকারি সাহায্যের আশায় জলপাইগুড়ির কৃষকরা

জলপাইগুড়ি সদর ব্লকের মুদিপাড়া, পোড়াপাড়া‌ সহ বিস্তীর্ণ এলাকার কৃষকরা জানিয়েছেন, অসময়ের ঝড়বৃষ্টিতে ধানের জমি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আলুখেত, বাঁধাকপি, বেগুন, ফুলকপি, টম্যাটো ও কাঁচালঙ্কা সহ বিভিন্ন সবজি খেত নষ্ট হয়েছে।

অসময়ের বৃষ্টিতে ফসলের দফারফা, সরকারি সাহায্যের আশায় জলপাইগুড়ির কৃষকরা
  • ২ নভেম্বর, ২০২৫ ১৪:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: অসময়ের বৃষ্টির জেরে কৃষিকাজের ব্যাপক ক্ষতি হয়েছে উত্তরবঙ্গে। জমিতে জল জমে যাওয়ায় পচন ধরতে শুরু করেছে পাকা ধানে। দফারফা অবস্থা সবজির। যার ফলে মাথায় হাত কৃষকদের। 

Advertisement

জলপাইগুড়ি সদর ব্লকের মুদিপাড়া, পোড়াপাড়া‌ সহ বিস্তীর্ণ এলাকার কৃষকরা জানিয়েছেন, অসময়ের ঝড়বৃষ্টিতে ধানের জমি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আলুখেত, বাঁধাকপি, বেগুন, ফুলকপি, টম্যাটো ও কাঁচালঙ্কা সহ বিভিন্ন সবজি খেত নষ্ট হয়েছে। কীভাবে এই ক্ষতি সামল দেবেন? তা বুঝতে পারছেন কৃষকরা। সরকারের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন তাঁরা।
‌সদর ব্লকের ধানচাষি‌ আশুতোষ রায়‌ বলেন, ‘এক লক্ষ টাকা খরচ করে ১৩ বিঘা‌ জমিতে ধান চাষ করেছিলাম। অর্ধেকের বেশি জমির ধান বৃষ্টিতে ভিজে নষ্ট হয়েছে।’ স্থানীয় কৃষক টিঙ্কু‌ রায় বলেন, অসময়ের বৃষ্টির‌ জন্য পিছিয়ে গেল আলু‌ চাষ। এছাড়া অনেক চাষির‌ বিঘার পর বিঘা আলু ও বেগুন খেত নষ্ট হয়েছে। অন্য ফসলেরও ক্ষতি হয়েছে। 
বৃষ্টির ফলে প্রচুর ফসলের ক্ষতি হয়েছে জলপাইগুড়ি‌র তিস্তাপাড়ে। পূর্ব সেনপাড়া, সুকান্তনগর, সারদাপল্লি ও বিবেকানন্দপল্লি এলাকার স্থানীয় কৃষকরা সবে আলু চাষ শুরু করেছিলেন। বৃষ্টির জলে বিঘার পর বিঘা জমির আলু খেতে নষ্ট হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ