Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্ঘটনার পরও হুঁশ নেই, জাতীয় সড়কের উপর ফসল ছড়িয়ে শুকোনো করা চলছে

রাস্তার উপর শুকোতে দেওয়া হচ্ছে ধান, গম, ভুট্টা। দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে জাতীয় ও রাজ্য সড়কগুলিতে এখন এই ছবি। ফলে ভয়াবহ দুর্ঘটনার শিকার হচ্ছেন গাড়িচালক থেকে পথচারীরা।

দুর্ঘটনার পরও হুঁশ নেই, জাতীয় সড়কের উপর ফসল ছড়িয়ে শুকোনো করা চলছে
  • ২৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: রাস্তার উপর শুকোতে দেওয়া হচ্ছে ধান, গম, ভুট্টা। দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে জাতীয় ও রাজ্য সড়কগুলিতে এখন এই ছবি। ফলে ভয়াবহ দুর্ঘটনার শিকার হচ্ছেন গাড়িচালক থেকে পথচারীরা। নির্দেশ অমান্য করে রাস্তার ধার বরাবার ফসল শুকোতে দেওয়ায় প্রশাসনেক ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তাঁদের অভিযোগ, হিলি থেকে হরিরামপুর এবং কুমারগঞ্জ থেকে কুশমণ্ডি- সর্বত্র এই ছবি দেখা গেলেও কার্যত নির্বিকার দক্ষিণ দিনাজপুর জেলার থানাগুলির পুলিস ও ট্রাফিক বিভাগ।

Advertisement

বৃহস্পতিবার হরিরামপুরের গুরখের এলাকাতেও রাজ্য সড়কে শুকোতে দেওয়া হয় ভুট্টা। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর জখম হয়েছেন এক ব্যক্তি। তাঁর মাথা, হাত ও পায়ে গুরুতর চোট লেগেছে। বিষয়টি কানে যেতেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিস সুপার। এসপি চিন্ময় মিত্তাল বলেন, রাস্তায় কোনওভাবেই ফসল শুকোতে দেওয়া যাবে না। সবাইকেই সতর্ক করা হচ্ছে। 
ডিএসপি (ট্রাফিক)  বিল্বমঙ্গল সাহা বলেন, যাঁরা এভাবে রাস্তাতে ফসল শুকোতে দিচ্ছেন, তাঁদেরর সতর্ক করা হচ্ছে। জায়গা জায়গায় মাইকিং করা হচ্ছে। এরপরও কেউ সতর্ক না হলে কড়া পদক্ষেপ করা হবে।
রাস্তায় শুকোতে দেওয়া ফসলের জন্য বছর চারেক আগে তপনের বিডিও’র গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ি উল্টে গুরুতর জখম হন বিডিও। হাসপাতালে নিয়ে গিয়েও বিডিও’কে বাঁচানো যায়নি। রাস্তায় ফসল শুকোতে দেওয়ার জন্য ছোটখাটো দুর্ঘটনা ঘটলেও সচেতন হচ্ছেন না কৃষকদের একাংশ। রাস্তার ধার বরাবর ফসল শুকোতে দিচ্ছেন। এতে গাড়ির চাকা স্লিপ করে যখন-তখন দুর্ঘটনার কবলে পড়ছে দু’চাকা ও চারচাকার গাড়ি। কবে সচেতন হবে মানুষ? উত্তর অজানা।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ