Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ঘানাকে হারাতে মরিয়া মডরিচরা

শনিবার মধ্যরাতে বিশ্বকাপে গ্রুপ ‘এল’র শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ ঘানা।

ঘানাকে হারাতে মরিয়া মডরিচরা
  • ২৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফিলাডেলফিয়া: শনিবার মধ্যরাতে বিশ্বকাপে গ্রুপ ‘এল’র শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ ঘানা। নক-আউট পর্বে যেতে গেলে এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেতেই হবে ক্রোট বাহিনীকে। দুই ম্যাচে একটি জয় ও একটি পরাজয়ের ফলে তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। কোচ ডালিচের ব্রিগেড গ্রুপে রয়েছে তৃতীয় স্থানে। পক্ষান্তরে, একটি জয় ও একটি ড্রয়ের সুবাদে ৪ পয়েন্টে দ্বিতীয় স্থানে ঘানা। তাই ক্রোয়েশিয়ার কাজটা বেশ কঠিন। সম্প্রতি টানা দু’টি ম্যাচে জয়ের দেখা পাননি মডরিচরা। দলে স্কোরারের অভাব স্পষ্ট। তাদের রক্ষণের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ইংল্যান্ড। তবে মডরিচের জন্য জিততে মরিয়া স্বতীর্থরা। ক্রোট তারকা ঘানার বিরুদ্ধে ২০১তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ