বিধায়িকার বাড়ির সামনে শিক্ষিকাকে খুনের চেষ্টা, আত্মঘাতী অভিযুক্ত
  • ২৮ অক্টোবর, ২০২৬ ১১:১৭
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: সাতসকালেই মর্মান্তিক ঘটনা। ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়িকা শিখা চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে এক শিক্ষিকাকে খুনের চেষ্টার অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।  

Advertisement

জানা গিয়েছে, রোজের মতো আজ বুধবার সকালেও শিক্ষিকা শিউলি দত্ত যাচ্ছিল স্কুলের দিকে। আর ঠিক সেই সময়েই ঘটে মর্মান্তিক ঘটনাটি। সজল দাস নামে স্থানীয় এক ব্যক্তি ওই মহিলার উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। ওই মহিলার গলায় আঘাত করে অভিযুক্ত। হামলা করার পর অভিযুক্ত ব্যক্তি নিজেও বিষপান করে ধারালো অস্ত্র দিয়ে নিজেকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এরপর আহত অবস্থায় দুইজনকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। কিন্তু ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মেডিকেলে স্থানান্তরিত করা হয়। পাশাপাশি কী কারণে এই হামলা করা হল তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।