Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পরীক্ষা কেন্দ্রের কাছে মাইক বাজিয়ে সমাবেশ সিপিএমের!

পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক বাজিয়ে ময়নাগুড়ি শহরে হল সিপিএমের ‘বাংলা বাঁচাও যাত্রা’ কর্মসূচি। যা নিয়ে ছড়ায় বিতর্ক।

পরীক্ষা কেন্দ্রের কাছে মাইক বাজিয়ে সমাবেশ সিপিএমের!
  • ১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক বাজিয়ে ময়নাগুড়ি শহরে হল সিপিএমের ‘বাংলা বাঁচাও যাত্রা’ কর্মসূচি। যা নিয়ে ছড়ায় বিতর্ক। সিপিএমকে দায়িত্বজ্ঞানহীন বলে কটাক্ষ করেছে তৃণমূল। সরব বিজেপিও। যদিও রাজ্যের শাসকদলকে পাল্টা আক্রমণ করেছে সিপিএম। 

Advertisement

রবিবার দুপুরে ময়নাগুড়ি থানা মোড়ের কাছে সিপিএমের পক্ষ থেকে মঞ্চ বেঁধে বাংলা বাঁচাও যাত্রা কর্মসূচি করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, রাজ্যনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। তৃণমূলের দাবি, ১০০ মিটার দূরত্বে পরীক্ষার দু’টি ভেনু থাকলেও তারস্বরে মাইক বাজিয়ে সমাবেশ করল সিপিএম। এতে ময়নাগুড়ি হাইস্কুল ও ময়নাগুড়ি গার্লস স্কুলের পরীক্ষার্থীদের সমস্যায় পড়তে হল। পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে বাড়ি যাওয়ার পথে এক যুবক বিষয়টি স্বীকারও করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, খুব জোরে মাইক বাজানোয় সমস্যা হয়েছিল।  
তৃণমূল নেতা ময়নাগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান ঝুলন সান্যাল বলেন, পুলিশের পরীক্ষা হচ্ছিল। পরীক্ষার্থীদের কথা না ভেবে জোরে জোরে মাইক বাজিয়ে সিপিএম তাদের কর্মসূচি চালিয়ে গেল। স্বাভাবিকভাবেই ওরা কতটা দায়িত্বজ্ঞানহীন তার পরিচয় দিল। বহু পুরনো একটা দল, ওদের বোধশক্তিটা থাকা দরকার। যা হল ঠিক হল না। 
সিপিএমের ময়নাগুড়ির উত্তর-পূর্ব এরিয়া কমিটির সদস্য প্রদীপ্ত দাস বলেন, যে কর্মসূচি আমাদের নেওয়া হয়েছিল সেটা পূর্ব ঘোষিত। এটা আমাদের বাংলা বাঁচাও যাত্রা। ২৯ অক্টোবর তুফানগঞ্জ থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। এটা রাজ্যব্যাপী চলছে। উত্তর-পূর্ব এরিয়া কমিটির সম্পাদক রঞ্জিত সরকার বলেন, পরীক্ষা চলাকালীন আমরা মাইকের সংযোগ খুলে দিয়েছিলাম। বিরোধীরা না দেখে, না জেনে উলটোপালটা বলছে। 
যদিও তারস্বারে মাইক বাজানোর বিষয়টি নিয়ে থানার আইসি সুবল ঘোষ বলেন, যেহেতু অভিযোগ উঠেছে, তাই খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, বিজেপির জলপাইগুড়ি জেলা সহ সভাপতি চঞ্চল সরকারের বক্তব্য, সিপিএমের কোনও শৃঙ্খলা নেই। ওরা শুধু দলের কথা ভাবে। সাধারণ মানুষের কথা ভাবে না। 
এদিনের সমাবেশে দুর্যোগে বিপর্যস্তদের আবাস সহ পরিকাঠমো গড়া, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি চালু, ময়নাগুড়ি শ্মশানে বৈদ্যুতিক চুল্লি নির্মাণ, নিউ ময়নাগুড়ি-যোগিঘোপা রেল প্রকল্প চালু সহ মোট ১২টি বিষয়ে বক্তব্য রাখেন সেলিম ছাড়াও সিপিএম নেতারা। • ময়নাগুড়িতে মহম্মদ সেলিম। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ