Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মেমারির সাতগেছিয়া বাজারে শতরূপের সভার অনুমতি না মেলায় ক্ষুব্ধ সিপিএম

মেমারির সাতগেছিয়া বাজারে শতরূপ ঘোষের সভার অনুমতি না দেওয়ায় ক্ষুব্ধ সিপিএম

মেমারির সাতগেছিয়া বাজারে শতরূপের সভার অনুমতি না মেলায় ক্ষুব্ধ সিপিএম
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: মেমারির সাতগেছিয়া বাজারে শতরূপ ঘোষের সভার অনুমতি না দেওয়ায় ক্ষুব্ধ সিপিএম। মঙ্গলবার বিকালে সভার জন্য সিপিএম ৭ সেপ্টেম্বর মেমারি থানায় আবেদন করে। কিন্তু, ২১ তারিখ সন্ধ্যায় পুলিশ জানায়, সাতগেছিয়া বাজারে সভায় বহু লোক জমায়েত হওয়ার সম্ভবনা ছিল। ওই জায়গাটি সংকীর্ণ। তাই সেখানে সভা না করে বিটরা শীতলা মন্দিরের কাছে ওই কর্মসূচি করা যেতে পারে। সিপিএম নেতৃত্ব তা মানতে চায়নি। 

Advertisement

এর প্রতিবাদে প্রাক্তন বাম বিধায়ক তথা সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তাপস চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন, পুলিশ বিজেপির দলদাসে পরিণত হয়েছে। তাদের অঙ্গুলিহেলনেই সাতগেছিয়ার সভা বাতিল করা হয়েছে। সাতগেছিয়া থেকে ১৩ কিলোমিটার দূরে কর্মসূচি করার জন্য বলা হয়। অথচ এর আগে সাতগেছিয়া বাজারে বৃন্দা কারাত, গৌতম দেব সহ অন্যান্য নেতারা সভা করেছেন। পরিকল্পনা করেই সভার অনুমতি দেওয়া হয়নি। 
বিজেপি নেতা মৃত্যুজ্ঞয় চন্দ্র বলেন, পুলিশকে জনসাধারণের কথা ভাবতে হয়। সাতগেছিয়া বাজারে অল্প লোকজন জমায়েত হলেই যানজট হয়। ওদের বিটরায় সভা করতে আপত্তি কোথায়? আসলে সিপিএম জানে, বড়ো মাঠ ভরতি করার মতো লোক তাদের নেই। সেই কারণেই এসব অজুহাত খাড়া করছে।
সিপিএম নেতৃত্ব জানিয়েছে, সাতগেছিয়ার সভা নিয়ে কয়েক দিন ধরেই প্রচার করা হয়েছে। হঠাৎ করে সভাস্থল বদল হলে কর্মীরা বিভ্রান্ত হতেন। সেখানে অসুবিধা থাকলে পুলিশ আগেই জানাতে পারত। তা না করে তারা সভার আগের দিন সন্ধ্যায় বিষয়টি জানায়। তখন সভা বাতিল ছাড়া আর কোনো উপায় ছিল না।
 

Advertisement
সম্পর্কিত সংবাদ