Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভুয়ো নথি দিয়ে ৬২ লক্ষ টাকা তছরুপ, অভিযুক্তদের জামিন নাকচ আদালতের

ভুয়ো নথি দিয়ে বউবাজারের একটি ব্যাঙ্ক থেকে ৬২ লক্ষ টাকা তছরুপ। সে মামলায় অভিযুক্ত তিন মিডলম্যানের জামিনের আর্জি খারিজ।

ভুয়ো নথি দিয়ে ৬২ লক্ষ টাকা তছরুপ, অভিযুক্তদের জামিন নাকচ আদালতের
  • ১ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভুয়ো নথি দিয়ে বউবাজারের একটি ব্যাঙ্ক থেকে ৬২ লক্ষ টাকা তছরুপ। সে মামলায় অভিযুক্ত তিন মিডলম্যানের জামিনের আর্জি খারিজ। শনিবার ব্যাঙ্কশাল আদালতের বিচারক বিশাখা চৌধুরী ৯ জুন পর্যন্ত ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি অরূপ চক্রবর্তী জানান, অভিযুক্তদের জেলে গিয়ে জেরা এবং হাতের লেখার নমুনা সংগ্রহের আর্জি জানানো হয়। বিচারক তা মঞ্জুর করেন। মামলায় অভিযুক্ত দুই প্রোমোটারের এদিন শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন হয়েছে। আদালতের মন্তব্য, তদন্তে পুলিসকে সবকরমভাবে সাহায্য করতে হবে। শর্ত না মানলে আইনি পদক্ষেপ। আদালত সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা একাধিক ভুয়ো নথি দিয়ে ওই ব্যাঙ্ক থেকে বিপুল টাকা ঋণ নেন। বিষয়টি ব্যাঙ্কের নজরে আসার পর পুলিসে অভিযোগ হয়। আর্থিক নয়ছয়ের মামলা রুজু করে পুলিস। সরকারি কৌঁসুলি বলেন, তদন্তের স্বার্থে জেলে জেরার প্রয়োজন। ভুয়ো নথিতে অভিযুক্তরা সই করেছিল তা যাচাই করতে হাতের লেখার নমুনাও জরুরি। ধৃতদের আইনজীবী বলেন, অভিযোগ সঠিক নয়।              

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ