Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বাড়ির ভিতর থেকে দম্পতির মৃতদেহ উদ্ধার, আতঙ্ক এলাকায়

পারিবারিক অশান্তির জেরে মর্মান্তিক ঘটনা। গঙ্গাসাগর কোস্টাল থানার নারানিয়া আবাদ এলাকায় ঘটনাটি ঘটে

বাড়ির ভিতর থেকে দম্পতির মৃতদেহ উদ্ধার, আতঙ্ক এলাকায়
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: পারিবারিক অশান্তির জেরে মর্মান্তিক ঘটনা। গঙ্গাসাগর কোস্টাল থানার নারানিয়া আবাদ এলাকায় ঘটনাটি ঘটে। এক ফাঁকা জায়গায় তৈরি করা নিজস্ব বাড়িতে বসবাস করতেন এক দম্পতি। সেখানেই পারিবারিক অশান্তির জেরে প্রথমে বিষ খেয়ে মারা যান স্ত্রী, আর তার ঠিক দেড় ঘণ্টার মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন স্বামীও। এই দম্পতির ছয় বছরের একটি শিশুপুত্র রয়েছে। 
জানা গিয়েছে, বিগত বেশ কিছুদিন ধরেই ওই দম্পতির মধ্যে পারিবারিক অশান্তি লেগেছিল। আর সেই অশান্তির জেরে গতকাল রাতে বাড়ির ভেতরেই প্রথমে বিষ খেয়ে মারা যান স্ত্রী নীলাঞ্জনা গিরি (২৭)। আর তার ঠিক দেড় ঘণ্টার ব্যবধানে স্বামী সুবিমল গিরিও(৩৩) গলায় দড়ি দিয়ে মারা যান। এরপর ঘটনাটি চোখে পড়তেই আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। দেরি না করে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে রাতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ। এরপর মৃত দম্পতির দেহ উদ্ধার করে প্রথমে সাগর গ্রামীণ হাসপাতালে পাঠায় পুলিশ। আজ বৃহস্পতিবার মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মর্গে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ