Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বাড়ির ভিতর দম্পতির দেহ উদ্ধার

বাড়ির ভিতর থেকে স্বামী ও স্ত্রীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে গঙ্গাসাগর কোস্টাল থানার নারানিয়া আবাদ এলাকায়।

বাড়ির ভিতর দম্পতির দেহ উদ্ধার
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: বাড়ির ভিতর থেকে স্বামী ও স্ত্রীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে গঙ্গাসাগর কোস্টাল থানার নারানিয়া আবাদ এলাকায়। মৃত দম্পতির নাম সুবিমল গিরি (৩৩) ও নীলাঞ্জনা গিরি (২৭)। জানা গিয়েছে, এলাকায় একটি ফাঁকা জমিতে বাড়ি করে ছ’বছরের সন্তানকে সঙ্গে নিয়ে দম্পতি বসবাস করতেন। বুধবার রাতে বাড়ির ভিতর থেকে সুবিমলকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নীলাঞ্জনাকে বাড়ির ভিতরে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী ও স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। এদিনও তাঁদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। পরে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, নীলাঞ্জনা বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে। পরে তাঁর স্বামী সুবিমল গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। শিশু সন্তানকে ঠাকুমা-ঠাকুরদার কাছে রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানার পর সাগর থানায় খবর দেন। ঘটনাস্থলে আসে পুলিশ। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কেন ও কীভাবে ওই দম্পতির মৃত্যু হল পুলিশ তদন্ত শুরু করেছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ