Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভিনজেলা থেকে ধূপগুড়ি এসে আত্মহত্যার চেষ্টা প্রেমিক যুগলের, চাঞ্চল্য

ভিনজেলা থেকে ধূপগুড়ি এসে আত্মহত্যার চেষ্টা প্রেমিক যুগলের, চাঞ্চল্য
  • ৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ধূপগুড়ি: যতকাণ্ড ধূপগুড়িতে! এর আগে নানা ঘটনায় বারবার চর্চায় এসেছে ধূপগুড়ির নাম। এবার অন্য জেলা থেকে ধূপগুড়িতে এসে একসঙ্গে আত্মহত্যার চেষ্টা প্রেমিক যুগলের। কেনই বা এমন হঠকারি সিদ্ধান্ত! দিনভর সেই নিয়ে সরগরম থাকল উত্তরের এই শহর।

Advertisement

স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলার এক যুবতীর সঙ্গে আলিপুরদুয়ারের এক যুবকের দু’বছরের প্রেমের সম্পর্ক। তারা এই সম্পর্কের কথা বাড়িতে জানান। কিন্তু উভয় পরিবারই সম্পর্ক মেনে নিতে চায়নি। কিন্তু, একসঙ্গে সারা জীবন কাটানোর ধনুকভাঙা পণ করেছেন তাঁরা। পরিবার না মানায় এবার কী করণীয়? তাহলে কি প্রেমের ইতি? বাড়ির কাছিকাছি কোনও ঘটনা ঘটালে তা জানাজানি হয়ে যাবে, সেই ভেবে সটান হাজির হন ধূপগুড়ির নতুন শালবাড়িতে। সোমবার সেখানেই তাঁরা এসে কীটনাশক খান। কিন্তু, তা নজরে পড়ে যায় স্থানীয়দের। যুবক যুবতীকে কীটনাশক খেতে দেখে স্থানীয়রা ছুটে আসেন। কীটনাশকের প্রভাবে ততক্ষণে তারা রাস্তায় পড়ে গিয়েছেন। তা দেখেই স্থানীয়রা খবর দেন দমকল কর্মীদের। দমকল কর্মীরা তাঁদের দু’জনকে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে আসেন। 
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দু’জনেরই অবস্থা আশঙ্কাজনক। তাই দেরি না করে তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিসের তরফে, যুবক এবং যুবতীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 
চিকিত্সক ও মনোবিদরা বলছেন, কথা বলেই সমস্ত সমস্যা সমাধান হতে পারে। সেখানে বারবার তরুণ তরুণীরা প্রেমের ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। যার জেরে নিজেদের যেমন সমস্যায় ফেলছেন, চিন্তা বাড়ছে অভিভাবকদেরও।

Advertisement
সম্পর্কিত সংবাদ