পেট্রোল পাম্পের মালিকের গাড়ি থেকে উদ্ধার মাদকদ্রব্য। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল ময়নাগুড়ি শহরের সুভাষনগর পাড়ায়। জানা গিয়েছে অভিযুক্তের নাম রোহিত টপ্পো। এদিন ময়নাগুড়ি এলাকার এক মহিলার সঙ্গে তিনি সুভাষনগর এলাকায় এসেছিলেন। অভিযুক্ত ব্যক্তি ওই মহিলার জমি কিনেছে। কিছুদিন ধরেই ওই মহিলা শিলিগুড়িতে ছিলেন। এরপর গোপন সূত্রে খবর পেয়ে ময়নাগুড়ির বিডিও সৌমেন দাসের উপস্থিতিতে গাড়িতে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করে পুলিশ।



