Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মালদহ স্টেশনে ধৃত দম্পতি, কি নিয়ে ধরা পড়ল জানেন?

ট্রেন এবং স্টেশনের প্রবল ভিড়ে সাধারণ যাত্রীদের লক্ষ্য করে চলত হাতসাফাই। যাত্রীদের অসতর্কতায় সর্বস্ব লুট করে নিয়ে চম্পট দিত প্রতারকরা।

মালদহ স্টেশনে ধৃত দম্পতি, কি নিয়ে ধরা পড়ল জানেন?
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৫৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: ট্রেন এবং স্টেশনের প্রবল ভিড়ে সাধারণ যাত্রীদের লক্ষ্য করে চলত হাতসাফাই। যাত্রীদের অসতর্কতায় সর্বস্ব লুট করে নিয়ে চম্পট দিত প্রতারকরা। সেই বড়সড় চুরির ঘটনার কিনারা করে এক দম্পতিকে গ্রেপ্তার করল রেল পুলিশ। ধৃতদের নাম বর্ষা বেগম ও তার স্বামী দুলাল রহমান। তারা উত্তর দিনাজপুরের চোপড়া থানার মরিচাগাছ এলাকার বাসিন্দা।

Advertisement

জিআরপি সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৯ লক্ষ টাকার সামগ্রী চুরি করে চম্পট দিতে চেয়েছিল ধৃতরা। কিন্তু তার আগেই রেল পুলিশ ওদের পাকড়াও করে। এর পাশাপাশি তার স্বামীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি হয়ে যাওয়া সাতটি মোবাইল ফোন। তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে রেল পুলিশ।

এর পাশাপাশি উদ্ধার হওয়া গয়না ও মোবাইল ফোনের সূত্র ধরে ঘটনার তদন্তও শুরু করেছে জিআরপি। এদিন ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়। বিচারপতির কাছে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে তদন্তকারীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ