সংবাদদাতা, পুরুলিয়া: প্রেমের সম্পর্ক। প্রেমিকাকে নিয়ে পালিয়ে এসেছিল প্রেমিক। কিন্তু প্রেমিকের পরিবার সেই সম্পর্ক মানেনি। অভিমানে গলায় একই দড়ি জড়িয়ে আত্মঘাতী হল যুগল। পুরুলিয়ার সাঁতুড়ি থানা এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাঁতুড়ি থানার তালবেড়িয়া গ্রামের যুবক রাহুল মুর্মু’র (১৯) সঙ্গে হুড়া থানার ধাদকিট্যাড় গ্রামের কিশোরী সুমিতা মুর্মুর (১৭) প্রেমের সম্পর্ক ছিল। রাহুল, সুমিতাকে নিয়ে নিজের গ্রামের বাড়িতে চলে আসে। কিন্তু রাহুলের পরিবারের সদস্যরা সেই সম্পর্ক মানেনি।



