Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাসপাতালের ভিতর ছবি তুলতে বাধা, পুলিসকে মারধরে ধৃত দম্পতি

ন্যাশানাল মেডিক্যাল কলেজের ভিতর ছবি তুলতে বাধা দিয়েছিলেন কর্তব্যরত পুলিসকর্মীরা। সেজন্য তাঁদের ধাক্কাধাক্কি ও মারধর করলেন এক দম্পতি।

হাসপাতালের ভিতর ছবি তুলতে বাধা, পুলিসকে মারধরে ধৃত দম্পতি
  • ২৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ন্যাশানাল মেডিক্যাল কলেজের ভিতর ছবি তুলতে বাধা দিয়েছিলেন কর্তব্যরত পুলিসকর্মীরা। সেজন্য তাঁদের ধাক্কাধাক্কি ও মারধর করলেন এক দম্পতি। এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁদের। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায়।

Advertisement

বেনিয়াপুকুরের বাসিন্দা ওই দম্পত্তির আত্মীয় হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁকে দেখতে গিয়েছিলেন দু’জন। অভিযোগ, ওয়ার্ডের মধ্যেই তাঁরা ছবি তুলছিলেন। তা দেখে বাধা দেন এক নিরাপত্তারক্ষী। তিনি জানান, এভাবে হাসপাতালের ভিতরে ছবি তোলা যাবে না। এই নিয়ে দু’পক্ষের মধ্যে গোলমাল বাঁধে। এরপর ওই নিরাপত্তারক্ষীই তাঁদের হাসপাতালের ভিতরের আউটপোস্টে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত অফিসারদের সঙ্গে তাঁরা দুর্বব্যবহার করেন বলে অভিযোগ। এমনকী তাঁদের ধাক্কাধাক্কি ও মারধরও করেন। এরপরই দম্পতিকে গ্রেপ্তার করে বেনিয়াপুকুর থানার পুলিস। 

Advertisement
সম্পর্কিত সংবাদ