Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

৩০ মে’র বৈঠকে যোগ দিতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি কো-অর্ডিনেশন কমিটির

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী ৩০মে বিভিন্ন সরকারি কর্মী সংগঠনকে বৈঠকে ডেকেছেন। সেই বৈঠকে তাদেরও যোগদান করতে দেওয়ার দাবি তুলল কো-অর্ডিনেশন কমিটি প্রভাবিত সংগঠন।

৩০ মে’র বৈঠকে যোগ দিতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি কো-অর্ডিনেশন কমিটির
  • ২৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী ৩০মে বিভিন্ন সরকারি কর্মী সংগঠনকে বৈঠকে ডেকেছেন। সেই বৈঠকে তাদেরও যোগদান করতে দেওয়ার দাবি তুলল কো-অর্ডিনেশন কমিটি প্রভাবিত সংগঠন। সরকারি কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চের নামে এব্যাপারে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে মঞ্চের আহ্বায়ক হিসাবে বিশ্বজিৎ গুপ্ত চৌধুরীর নাম আছে, যিনি কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদকও বটে। উল্লেখ্য, সরকারি সূত্রে জানা গিয়েছে, ৩০ মে’র বৈঠকে ডিএ মামলার সঙ্গে যুক্ত কয়েকটি কর্মী সংগঠনকে ডাকার তৎপরতা শুরু হয়েছে। এর মধ্যে প্রথম ও  মূল মামলাকারী কংগ্রেস-আইএনটিইউসি প্রভাবিত ‘কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ’ ছাড়াও রয়েছে বিজেপি প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী পরিষদ। রয়েছে আরও একটি সংগঠন। এছাড়া যৌথ সংগ্রামী মঞ্চও বৈঠকে ডাক পাচ্ছে। এই সংগঠনটি অনেক পরে সুপ্রিম কোর্টে ডিএ মামলায় যুক্ত হয়। কনফেডারেশনের নেতা তথা মূল মামলকারী মলয় মুখোপাধ্যায় সোমবার জানিয়েছেন, বৈঠকের ব্যাপারে নবান্ন থেকে কয়েকদিন আগে তাঁদের কাছে বার্তা এসেছে। তবে কখন ও কোথায়  বৈঠক হবে, তা নিয়ে লিখিতভাবে কিছু জানানো হয়নি। 

Advertisement

কো-অর্ডিনেশন কমিটি প্রভাবিত সংগঠনটি মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে জানিয়েছে, তারা ডিএ নিয়ে আদালতে লড়াই করেনি। কিন্ত তারা আগের সরকারের কর্মী স্বার্থবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করেছে। তার জন্য তাঁদের অনেক নেতা ও কর্মীকে শাস্তির মুখে পড়তে হয়েছে। ডিএ সহ কর্মী সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাঁদের নির্দিষ্ট বক্তব্য আছে। সেটা তাঁরা মুখ্যমন্ত্রীকেই সরাসরি বলতে চান।
এদিকে, বিগত সরকার কর্মী সংগঠনের যেসব নেতাকে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে দূরের জেলায় বদলি করেছিল, সেসব নির্দেশ বাতিল হতে শুরু করেছে। কর্মী সংগঠনের নেতা সংকেত চক্রবর্তীকে কলকাতার সচিবালয় থেকে কালিম্পংয়ে ব্লক অফিসে ৮ বছর আগে বদলি করা হয়। তাঁকে এখন কর্মিবর্গ ও প্রাশসনিক সংস্কার দপ্তরে বদলির  নির্দেশিকা জারি হয়েছে। কো-অর্ডিনেশন কমিটির ৪-৫ জন সহ আরও অনেকে এখনও দূরের জেলায় ডিউটি করছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ