সানি বাগ, কলকাতা: রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো। তোড়জোড় শুরুও হয়ে গিয়েছে প্রায় সকলের বাড়িতে। মা লক্ষ্মী ঘরে আসবেন। তাঁর পুজো হবে। বাজারে ভিড় কেমন? বাজারের হাল বেহাল নাকি মা লক্ষ্মীর কৃপা সহায় রয়েছে? এছাড়াও পুজোর সামগ্রী কিনতে গিয়ে পকেটে টান পড়ছে কি? কোনো কোনো ক্রেতারা দাবি করছেন, প্রায় সব পুজোর আগেই এভাবে দাম বাড়িয়ে দেওয়া হয়। তবে বিক্রেতাদের দাবি একটু আলাদা। তারা বলছেন, খুব বেশি দাম এবছর বাড়ানো হয়নি। সামান্য একটু বাড়ানো হয়েছে।
Advertisement
বেলেঘাটার জোড়ামন্দির বাজার ঘুরে দেখল বর্তমান ডিজিটাল।



