কুকিজ এখন হোমমেড। সঠিক উপকরণ সহযোগে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলা যায় অনায়াসেই।
কুকিজ এখন হোমমেড। সঠিক উপকরণ সহযোগে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলা যায় অনায়াসেই।
জ্যাম কুকিজ
উপকরণ: মাখন ২৫০ গ্রাম, গুঁড়ো চিনি ১০০ গ্রাম, ময়দা ৩০০ গ্রাম, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ, যে কোনও ফ্লেভারের জ্যাম প্রয়োজন মতো, ডিমের কুসুম ১টা, নুন সামান্য।
প্রণালী: প্রথমে একটা পাত্রে মাখন ও চিনি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিন, যতক্ষণ না মাখনের রং হালকা হবে। এবার ওর মধ্যে ডিমের কুসুম ও ভ্যানিলা এসেন্স দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নিন। ময়দা ও নুন দিয়ে আবারও একটু বিট করে নিন। এই মিশ্রণ বা ডো ক্লিন র্যাপে মুড়িয়ে আধ ঘণ্টা রেখে দিন ফ্রিজে। তারপর তা ফ্রিজ থেকে বের করে ছোট ছোট বল বানিয়ে নিন। এই বলগুলো চ্যাপ্টা করে গড়ে নিন। উপরে আঙুল দিয়ে চেপে গর্ত করে নিন। এবার ওর মধ্যে জ্যাম দিয়ে দিন। আভেন প্রিহিট করুন ১৭০ ডিগ্রি সেন্টিগ্রেডে ১২-১৫ মিনিট বেক করুন।
ডবল চকো চিপ কুকিজ
উপকরণ: ময়দা ২৫০ গ্রাম, মাখন ২০০ গ্রাম, গুঁড়ো চিনি ৭৫ গ্রাম, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ, স্ট্রবেরি এসেন্স ৪-৫ ফোঁটা, অর্গ্যানিক পিঙ্ক ফুড কালার সামান্য, ডিমের কুসুম ১টা।
প্রণালী: মাখন ও চিনি ভালো করে বিটারের সাহায্যে বিট করে নিতে হবে। এবার অল্প অল্প করে ময়দা মিশিয়ে একটা মিশ্রণ বা ডো তৈরি করে নিন। ডো দুই ভাগে ভাগ করে নিন। এক ভাগ ডো ভ্যানিলা এসেন্স দিয়ে মেখে নিন। অন্যভাগে স্ট্রবেরি ফুড কালার দিয়ে মেখে নিন। এবার দুটো ডো আলাদা করে ক্লিন র্যাপে মুড়িয়ে ফ্রিজে রেখে দিন ২ ঘণ্টা। ফ্রিজ থেকে বের করে ইচ্ছে মতো আকারে গড়ে তা হালকা ভাবে বেলে নিন। প্রি-হিট করা আভেনে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে বেক করুন ১০-১২ মিনিট।
টু ইন ওয়ান কুকিজ
উপকরণ: ময়দা ১ কাপ, মাখন কাপ, নুন চা চামচ, ভ্যানিলা এসেন্স ২ চা চামচ, চিনি কাপ, ব্রাউন সুগার কাপ, ডিম ১টা, কোকো পাউডার কাপ, চকো চিপস ১ কাপ, বেকিং পাউডার
চা চামচ।
প্রণালী: প্রথমে একটা পাত্রে মাখন ও দু’রকম চিনি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিন। ডিম ও ভ্যানিলা এসেন্স দিয়ে আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নিন। এবার ময়দা, নুন, কোকো পাউডার, বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নিন ও চেলে নিন। তারপর তা মাখনের সঙ্গে মিশিয়ে নিন। তাতে চকো চিপস মেশান। একটা বেকিং ট্রেতে বাটার পেপার লাগিয়ে এক স্কুপ করে এই মিশ্রণ দিন। দুটোর মাঝে অনেকটা গ্যাপ রেখে দেবেন। কিছু চকো চিপস উপরে ছড়িয়ে দেবেন। এবার আভেন প্রিহিট করে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে কুকিজ বেক করুন ১০ মিনিট।
মণিকাঞ্চন দে