Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহার এমজেএন মেডিকেল: চলতি বছরেই কোভিড বিল্ডিংয়ে আউটডোর স্থানান্তর

কোচবিহারের মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিকেলের অধীনে কোভিড হাসপাতাল বানানো হয়েছে। সুনীতি রোডের ধারে এমজেএন বিল্ডিংয়ের ঠিক উল্টো দিকে এই কোভিড বিল্ডিংটি।

কোচবিহার এমজেএন মেডিকেল: চলতি বছরেই কোভিড বিল্ডিংয়ে আউটডোর স্থানান্তর
  • ১৯ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিকেলের অধীনে কোভিড হাসপাতাল বানানো হয়েছে। সুনীতি রোডের ধারে এমজেএন বিল্ডিংয়ের ঠিক উল্টো দিকে এই কোভিড বিল্ডিংটি। এজেন্সি মারফত ২০ জন করে নিয়োগ করা হচ্ছে নিরাপত্তা কর্মী ও সাফাই কর্মী। চলতি বছরেই মেডিকেল কলেজের বর্তমান আউটডোর ও শিশু বিভাগ নতুন কোভিড বিল্ডিংয়ে স্থানান্তর করা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। 

Advertisement

বর্তমানে যেখানে মেডিকেল কলেজের আউটডোর আছে সেখানে স্থানাভাব রয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ জেলার বিভিন্ন স্থান থেকে এখানে চিকিৎসা পরিষেবা নিতে আসে। কিন্তু জায়গার অভাবে যথেষ্ট সমস্যা হয়। সব থেকে বেশি সমস্যা হয় গ্রীষ্ম ও বর্ষাকালে। এই পরিস্থিতিতে অনেক দিন ধরেই আউটডোরকে অন্য একটি জায়গায় সরিয়ে নেওয়ার চিন্তাভাবনা চলছিল। কিন্তু তেমন কোনও জায়গা পাওয়া যাচ্ছিল না। এই পরিস্থিতিতেই কোভিড পরবর্তী সময়ে তিনতলা বিল্ডিংটি বানানো হয়। সেখানেই আউটডোর নিয়ে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। 
বিল্ডিংটি হলেও অক্সিজেন সরবরাহের পাইপ লাইন বসানোর কাজ এখনও চলছে। কর্তৃপক্ষের দাবি, চলতি বছরের মধ্যেই এটি চালু হবে। কোচবিহার মেডিকেলের প্রিন্সিপাল ডাঃ নির্মলকুমার মণ্ডল বলেন, কোভিড বিল্ডিং চালুর জন্য মোট প্রায় ৪০ জন নিরাপত্তা ও সাফাই কর্মী প্রয়োজন। এজেন্সির মাধ্যমে এই নিয়োগ করা হবে। হাসপাতালের সুপার ডাঃ সৌরদীপ রায় জানিয়েছেন, কোভিড বিল্ডিংয়ে এখন অক্সিজেনের পাইপ লাইন বসানো হচ্ছে। কর্মী নিয়োগের জন্য টেন্ডার প্রক্রিয়া চলছে। আশা করা হচ্ছে, এ বছরের মধ্যেই নয়া বিল্ডিংয়ে কাজ শুরু করা সম্ভব হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ