Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতীয়দের দেশ ছাড়ার নিদান, ট্রাম্প প্রশাসনের বিজ্ঞাপন ঘিরে বিতর্ক তুঙ্গে

ট্রান্সফরমার্স সিরিজের পোস্টার। মুখোমুখি বাদামি চামড়ার দাড়িওয়ালা ভারতের নাগরিক ও সুপারহিরো অপ্টিমাস প্রাইম। মাঝে লেখা— সেল্ফ ডিপোর্ট অর ফাইন্ড আউট।

ভারতীয়দের দেশ ছাড়ার নিদান, ট্রাম্প প্রশাসনের বিজ্ঞাপন ঘিরে বিতর্ক তুঙ্গে
  • ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: ট্রান্সফরমার্স সিরিজের পোস্টার। মুখোমুখি বাদামি চামড়ার দাড়িওয়ালা ভারতের নাগরিক ও সুপারহিরো অপ্টিমাস প্রাইম। মাঝে লেখা— সেল্ফ ডিপোর্ট অর ফাইন্ড আউট। আমেরিকা ফর আমেরিকানস। মিস্টার সিং কীভাবে গাড়ি চালাতে হয়, তা আপনি জানেন না। আমাদের রাস্তা থেকে বেরিয়ে যান। আমেরিকায় থাকা ভারতীয়দের স্পষ্ট বার্তা, স্বেচ্ছায় দেশ ছাড়ুন। নাহলে খুঁজে বের করে দেশ থেকে তাড়ানো হবে। আমেরিকার হোমল্যান্ড সিকিওরিটি ডিপার্টমেন্টের এমন বিজ্ঞাপনকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে। সরব সেখানকার ভারতীয়রা। তাঁদের পালটা জবাব, এধরনের ভারত বিরোধী ও বর্ণবিদ্বেষী বিজ্ঞাপন কিছুতেই মেনে নেওয়া যায় না। সরব শিখ সম্প্রদায়ের মানুষজনও। পাশাপাশি একটি ভিডিয়ো পোস্টে মূলত সিং পদবীর ট্রাক চালকদের নিশানা করা হয়েছে বলে অভিযোগ। বিজ্ঞাপনের বিরুদ্ধে অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ