Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বলরামপুরে তৃণমূলের কমিটি নিয়ে বিতর্ক

বলরামপুরে তৃণমূল কংগ্রেসের কমিটি নিয়ে বির্তক।

বলরামপুরে তৃণমূলের কমিটি নিয়ে বিতর্ক
  • ২৪ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরুলিয়া: বলরামপুরে তৃণমূল কংগ্রেসের কমিটি নিয়ে বির্তক। কোথাও এক গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাকে অন্য অঞ্চলের সহ সভাপতি করা হয়েছে, আবার কোথাও মৃত ব্যক্তির নাম কমিটিতে রাখা হয়েছে বলে অভিযোগ বিজেপির। যদিও বিরোধীদের তোলা অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

Advertisement

বলরামপুরের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পদাধিকারীদের তালিকা সম্প্রতি প্রকাশ করেছে দল। সোশ্যাল মিডিয়াতেই সেই তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকাতেই নাম রয়েছে বিদ্যাধর দত্ত নামে এক ব্যক্তির। নাম প্রকাশের পরপর এবিষয়ে বলরামপুরের বিজেপি নেতা বিরিঞ্চি কুমার সোশ্যাল মিডিয়াতে মৃত ব্যক্তিকে তালিকায় রাখা নিয়ে সরব হন। যদিও ওই তালিকা সংক্রান্ত অভিযোগের বিষয়ে বলরামপুরে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি দামোদর মাহাত বলেন, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এক নামে কি শুধুমাত্র একজনই ব্যক্তি থাকেন। দামোদর মাহাত নামেও বলরামপুরে তিনজন তৃণমূল কংগ্রেস করেন। তাঁদের মধ্যে কেউ মারা গেলেই কি বাকিদেরও মৃত বলা হবে। বিজেপির কাজ না থাকায় এসব করে বেড়াচ্ছে। বিদ্যাধর দত্ত নামে সঠিক এবং জীবিত লোকের নামই তালিকাতে রয়েছে। অন্যদিকে বলরামপুর ব্লকেরই তেঁতুল গ্রাম পঞ্চায়েত এলাকাতেও তৃণমূলের অঞ্চল কমিটিতে সহ সভাপতির নাম নিয়ে বির্তক শুরু হয়েছে। সহ সভাপতি হিসাবে নাম রয়েছে প্রবীর কুমারের। প্রবীরবাবু বলরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটার হওয়া সত্ত্বেও তাঁকে অন্য অঞ্চলের সহ সভাপতি করায় দলেরই একাংশ সরব হয়েছেন। প্রবীরবাবু বলেন, বলরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার আমি ভোটার একথা ঠিক। সঠিক তথ্য না জেনেই অনেকে অভিযোগ করছেন। বাঘাডি গ্রামে আমাদের বাড়ি। বাঘাডি গ্রামের বাসিন্দাদের একাংশ তেঁতল গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটার এবং বাকিরা বলরামপুর গ্রাম পঞ্চায়েতে এলাকার।

Advertisement
সম্পর্কিত সংবাদ