Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অশোকনগর ও কৃষ্ণগঞ্জের ২ বিএলও’কে নিয়ে বিতর্ক

২০০২ সালের ভোটার তালিকায়  পরিবারের কোনও সদস্যের নাম নেই—উত্তর ২৪ পরগনার অশোকনগর বিধানসভার ১৪৩ এবং নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার ৭৫ নম্বর বুথের এহেন দুই বুথ লেভেল অফিসারকে (বিএলও) ঘিরে বিতর্ক দানা বেঁধেছে।

অশোকনগর ও কৃষ্ণগঞ্জের ২ বিএলও’কে নিয়ে বিতর্ক
  • ২৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত ও কৃষ্ণনগর: ২০০২ সালের ভোটার তালিকায়  পরিবারের কোনও সদস্যের নাম নেই—উত্তর ২৪ পরগনার অশোকনগর বিধানসভার ১৪৩ এবং নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার ৭৫ নম্বর বুথের এহেন দুই বুথ লেভেল অফিসারকে (বিএলও) ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। ইতিমধ্যেই অশোকনগর বিধানসভার অন্তর্গত হাবড়া-২ নম্বর ব্লকের গুমা এলাকার পেশায় শিক্ষক ওই বিএলও মিন্টু কুমার দে আসলে একজন বাংলাদেশি, এই অভিযোগ উঠেছে। যদিও মিন্টুর দাবি, দিদিমা আর দিদির নাম ছিল ওই সময়ের ভোটার তালিকায়। তাই তিনি ভারতীয়! কৃষ্ণগঞ্জ বিধানসভার ওই বিএলও মিলন রায়ও পেশায় শিক্ষক। গত ১৫ বছর ধরে ভোটের কাজের সঙ্গে যুক্ত। তাঁর দাবি, ১৯৯৫ সালের ভোটার তালিকায় পরিবারের সবার নাম ছিল। কিন্তু ২০০২ সালে কেন নাম ছিল না, তা জানা নেই। ২০০২ এর এসআইআর পর্বের ভোটার তালিকায় দুই বিএলও’র পরিবারের কোনও সদস্যের নাম না থাকা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। সংশ্লিষ্ট বিডিও’রা কীভাবে এহেন দুই ব্যক্তির নাম বিএলও হিসেবে পাঠিয়েছিলেন, প্রশ্ন উঠছে তা নিয়েও। 

Advertisement

উত্তর ২৪ পরগনার অশোকনগর বিধানসভার এবারের (২০২৫) ভোটার তালিকায় নাম রয়েছে বাংলাদেশি বলে অভিযোগ ওঠা মিন্টু কুমার দে’র। সূত্রের খবর, তাঁর ভোটার কার্ডের নম্বর ১১১১৯৪। কিন্তু ২০০২’এর ভোটার তালিকায় তাঁর পরিবারের কারও নাম নেই কেন? মিন্টুর কথায়, বাবার সঙ্গে ওই সময়ে পরিবারের কারও কোনও সম্পর্ক ছিল না। তাই নাম ছিল না। মা’র নাম হয়তো কোনও কারণে সেবার মিস হয়ে গিয়েছিল। তবে পরে তাঁর নাম উঠেছিল। নাম উঠেছিল মিন্টুরও। তাঁর ভোটার কার্ডের নম্বর মিলিয়ে দেখা যাচ্ছে, ২০২৫’এর ভোটার তালিকাতে নাম রয়েছে তাঁর বাবা বিকাশ চন্দ্র দে’র নাম। যদিও স্থানীয়দের দাবি, বছর ছয়েক আগেই মারা গিয়েছেন বিকাশ চন্দ্র দে। ২০০২ সালে বাবার সঙ্গে কোনও সম্পর্ক ছিল না বলে যে দাবি মিন্টু করছেন, তা ভিত্তিহীন। এই বিষয়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার বিএলও কো-ইনচার্জ সুজয় দে’র অভিযোগ, কমিশনে গোটা বিষয়টি নিয়ে নালিশ করব। আসলে মিন্টু বাংলাদেশি। কোনও দালাল ধরে অদৃশ্য কাউকে আত্মীয় সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছিলেন।      

Advertisement
সম্পর্কিত সংবাদ