Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

চাঁচলের গৌরীপুরে সরকারি জমি দখল করে নির্মাণ

খাসজমি দখল করে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ ঘিরে ক্ষোভ বাড়ছে মালদহের চাঁচল ২ ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের গৌরীপুরে। অভিযোগ, গৌরীপুরের বাসিন্দা দুঃখা শেখ সরকারি জমি ও একটি রাস্তা দখল করে পাকা বাড়ি নির্মাণ করছেন।

চাঁচলের গৌরীপুরে সরকারি জমি দখল করে নির্মাণ
  • ১৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চাঁচল: খাসজমি দখল করে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ ঘিরে ক্ষোভ বাড়ছে মালদহের চাঁচল ২ ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের গৌরীপুরে। অভিযোগ, গৌরীপুরের বাসিন্দা দুঃখা শেখ সরকারি জমি ও একটি রাস্তা দখল করে পাকা বাড়ি নির্মাণ করছেন। যে রাস্তা দিয়ে প্রায় ৫০ টি পরিবার যাতায়াত করে, সেটি দখল হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে মরা মহানন্দা নদী। অবৈধ নির্মাণের ফলে সেই নদীঘাটে যাওয়ার একমাত্র রাস্তাটি বন্ধ হয়ে যাচ্ছে। গ্রামবাসীদের দাবি, সরকারি জমিতে ৬-৭ ফুট চওড়া একটি রাস্তা দিয়ে অনেক বছর যাতায়াত চলছে। কিন্তু হঠাৎ করে সেই জমি দখল করে নির্মাণকাজ শুরু করেছেন দুঃখা।  শুক্রবার গণস্বাক্ষর করে ব্লক ও মহকুমা ভূমি সংস্কার দপ্তরে লিখিত অভিযোগ করেন বাসিন্দারা। সেদিনই প্রশাসনের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করেন ভাকরি গ্রাম পঞ্চায়েতের প্রধান আগনেস পারভিন। বাসিন্দাদের অভিযোগ, শনিবার ফের নির্মাণকাজ শুরু করেন দুঃখা। এনিয়ে ক্ষোভ ছড়ায় গ্রামে। অভিযোগকারী সামেদুল আলি বলেন, অনেকবার নিষেধ করলেও কাজ থামছে না। প্রশাসন দ্রুত পদক্ষেপ করুক।
অভিযুক্ত পরিবারের এক সদস্য লিটন আলি বলেন, অনেকেই খাস জায়গা দখল করেছে। সেটা দেখে আমিও করেছি।
চাঁচল-২ ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক আবু করিম মহম্মদ মনিরুজ্জামান বলেন, অভিযোগের ভিত্তিতে কাজ বন্ধ করা হয়েছিল। ফের কাজ শুরু করলে আইন মেনে পদক্ষেপ নেওয়া হবে। 
 খাসজমি এভাবেই দখল করে নির্মাণকাজ করার অভিযোগ উঠেছে গৌরীপুরে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ