Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

পুজোর আগে দ্রুত রাস্তা মেরামতের দাবিতে ডেপুটেশন জমা কংগ্রেসের

পুজোর আগে বসিরহাট শহরের নাগরিক পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নের একাধিক দাবি নিয়ে পুর প্রশাসকের কাছে ডেপুটেশন দিল জাতীয় কংগ্রেস।

পুজোর আগে দ্রুত রাস্তা মেরামতের দাবিতে ডেপুটেশন জমা কংগ্রেসের
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: পুজোর আগে বসিরহাট শহরের নাগরিক পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নের একাধিক দাবি নিয়ে পুর প্রশাসকের কাছে ডেপুটেশন দিল জাতীয় কংগ্রেস। রাস্তা মেরামত থেকে শুরু করে পানীয় জলের কল, নিকাশি ব্যবস্থা, পথবাতি, শ্মশানঘাটের বৈদ্যুতিক চুল্লি মেরামত এবং পুরসভার ক্যাজুয়াল কর্মীদের নিয়মিত বেতন ও বোনাস দেওয়ার দাবি তোলা হয় ডেপুটেশনে। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, পুজোর আগে শহরের বিভিন্ন এলাকায় বেহাল রাস্তা দ্রুত মেরামত করতে হবে। পাশাপাশি সরকারি কলগুলির মেরামত, বিভিন্ন এলাকার ড্রেন সংস্কার এবং গুরুত্বপূর্ণ জায়গায় আলোর ব্যবস্থা করার দাবিও তোলা হয়েছে। বসিরহাট শ্মশানঘাটের ইলেকট্রিক চুল্লি ঠিক করার বিষয়টিও ডেপুটেশনে গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়। এছাড়াও পুরসভার অধীনে কর্মরত ক্যাজুয়াল স্টাফদের প্রতি মাসে নিয়মিত বেতন দেওয়ার ব্যবস্থা এবং তাদের বোনাস দেওয়ার দাবি জানায় কংগ্রেস। এদিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইসিসি সদস্য অমিত মজুমদার, হিরন্ময় দাস, পারমিতা মজুমদার প্রমুখ। তবে এই ডেপুটেশনের বিষয় পুর অফিসাররা কোনো মন্তব্য করতে চাননি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ