Bartaman Logo
৩ জুন, ২০২৬

এবার গণিত নিয়েও অদ্ভুত দাবি কংগ্রেস নেত্রী শামার

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে ‘মোটা’ বলে দেশজুড়ে ক্ষোভের মুখে পড়েছিলেন।

এবার গণিত নিয়েও অদ্ভুত দাবি কংগ্রেস নেত্রী শামার
  • ৮ মার্চ, ২০২৫ ০৪:০০

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে ‘মোটা’ বলে দেশজুড়ে ক্ষোভের মুখে পড়েছিলেন। কিন্তু কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ যেন থামতেই চাইছেন না! এবার অঙ্ক বা গণিত নিয়ে অদ্ভুত দাবি শোনা গেল তাঁর মুখে। এক সাক্ষাত্কারে শামা বলেছেন, ইসলামের হাত ধরেই গণিত মানুষের কাছে পৌঁছে গিয়েছিল। তাঁর এই দাবির পরেই মাঠে নেমে পড়েছে গেরুয়া শিবির। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর কটাক্ষ, ‘আমার মনে হয়, উনি চান না যে কংগ্রেসের হয়ে রাহুল গান্ধী একা হাস্যকর দাবি করুন। তাই তিনিও প্রতিযোগিতায় নেমে পড়েছেন।’ মালব্যের মন্তব্যের সূত্র ধরে কংগ্রেসকে আক্রমণ করেছেন বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালাও। তিনি দাবি করেন, শামা একা নন, অর্থহীন কথা বলা নিয়ে রাহুলকে টেক্কা দেওয়ার জন্য কংগ্রেসে একাধিক ব্যক্তি রয়েছেন। এই প্রসঙ্গে তোষণের রাজনীতির অভিযোগও তুলেছেন ওই বিজেপি নেতা। 

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের আগে  শামা মন্তব্য করেছিলেন, ‘রোহিত শর্মা খেলোয়াড় হিসেবে বেশ মোটা! ওঁর ওজন কমানো উচিত। টিম ইন্ডিয়ার এত নিষ্প্রভ অধিনায়ক আগে কোনওদিন দেখা যায়নি।’ শামা যে নতুন বিতর্কে জড়িয়েছেন, তারও সূত্রপাত আর এক ক্রিকেট তারকা মহম্মদ শামিকে কেন্দ্র করে। গত মঙ্গলবার ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচ চলাকালীন পানীয়ে চুমুক দিতে দেখা যায় ভারতের এই পেস বোলারকে। রমজান মাসে রোজা চলাকালীন তিনি কেন ‘জুস’ পান করেছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক মৌলবী। শামির পাশে দাঁড়িয়ে ওই মৌলবীকে পাল্টা আক্রমণ করেন শামা। তাঁর দাবি, ‘খেলার সময় রোজা পালন করতে হবে, এমন কেউ বলেনি।’ আর সেই সময়ই তিনি গণিত নিয়ে অদ্ভূত দাবি করে বসেন।

সম্পর্কিত সংবাদ