Bartaman Logo
১০ জুন, ২০২৬

মোদির বিবৃতি দাবি কংগ্রেসের

সন্ত্রাসবাদ রুখতে পাকিস্তান ভালো কাজ করছে বলেও দাবি করেন তিনি

মোদির বিবৃতি দাবি কংগ্রেসের
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানকে ‘অসাধারণ সহযোগী’ বলে দাবি করেছিলেন মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল কুরিলা। সন্ত্রাসবাদ রুখতে পাকিস্তান ভালো কাজ করছে বলেও দাবি করেন তিনি। সেই মন্তব্য নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি দাবি করল কংগ্রেস। হাত শিবিরের প্রশ্ন, মার্কিন সেনাকর্তা যেভাবে ইসলামাবাদের ভূয়সী প্রশংসা করেছেন, তা কি ভারতের জন্য কূটনৈতিক বিপর্যয় নয়? কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এদিন বলেন, ‘আমেরিকার ‘আর্মি ডে’র অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির যোগ দিতে চলেছেন।  অপারেশন সিন্দুরের আবহে কূটনৈতিক দিক থেকে এটাও ভারতের জন্য বড় ধাক্কা। ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সম্পর্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে একাধিক মন্তব্য করেছেন, তা সন্দেহজনক বলেও মনে করছে কংগ্রেস। পুরো বিষয়টি পরিষ্কার করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে তারা।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ